বুধবার ২৩ সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ || ৮ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ || ১০ রবিউস সানি ১৪৪৮ হিজরি
LIVE
শিরোনাম
গোমস্তাপুরে আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা এবার রাজশাহীতে ডেঙ্গুতে মৃত্যু চাঁপাইনবাবগঞ্জের একজনের : জেলায় নতুন আক্রান্ত ৬৬ জন শিবগঞ্জে ৬টি চোরাই মোটরসাইকেল উদ্ধার, একজন আটক শিবগঞ্জে বন্যার্তদের মধ্যে চাল বিতরণ করলেন এমপি ড. কেরামত প্রতি কিলোমিটারে ১৭ পয়সা বাস ভাড়া বাড়ানোর সিদ্ধান্ত জাতিসংঘ মহাসচিবের স্বাগত প্রাতরাশে অংশ নিলেন প্রধানমন্ত্রী বিশ্বমঞ্চে গণমানুষের অধিকার প্রতিষ্ঠা ও অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের বার্তা দেবেন প্রধানমন্ত্রী চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে করণীয় ফিফা সংস্কারের প্রস্তাব দিলেন ইনফান্তিনো আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেন মার্ক উড
Printed on: September 23, 2026
June 01, 2026
লাইফস্টাইল
লাইফস্টাইল

অতিথি আপ্যায়নে রাখতে পারেন মজাদার চিলি বিফ

Published: June 01, 2026 at 10:42 AM
অতিথি আপ্যায়নে রাখতে পারেন মজাদার চিলি বিফ

কোরবানির ঈদ মানেই ঘরে ঘরে গরুর মাংসের নানা ধরনের রান্নার আয়োজন| তবে একই স্বাদের ভারী খাবার বারবার খেতে খেতে অনেক সময় স্বাদে একঘেয়েমি চলে আসে| সেই একঘেয়েমি কাটাতে ঝাল ও মসলাদার স্বাদের ভিন্ন একটি পদ হতে পারে গ্রিন চিলি বিফ| কাঁচা মরিচ, টমেটো ও সুগন্ধি মসলার মিশেলে তৈরি এই খাবারটি ঈদের ভোজকে আরও উপভোগ্য করে তুলবে| রইলো রেসিপি-


তৈরি করতে যা লাগবে-

গরুর মাংস ১ কেজি|

ছোট লাল আলু ২৫০ গ্রাম|

পেঁয়াজ কুচি ১ কাপ|

আদা-রসুন বাটা ১ চামচ করে|

কাঁচামরিচ ৮-১০টি|

কাঁচামরিচ বাটা স্বাদমতো|

গরম মসলা গুঁড়া ১ চা চামচ|

টমেটো পেস্ট অল্প পরিমানে|

ধনেপাতা কুচি|

সবুজ ক্যাপসিকাম ২৫০ গ্রাম|

লবণ স্বাদমতো|

সয়াবিন তেল পরিমাণমতো|


যেভাবে তৈরি করবেন

প্রথমে গরুর মাংস ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে লবণ দিয়ে হালকা সিদ্ধ করে নিতে হবে| এরপর সেটি আলাদা পাত্রে সামান্য ভেজে নিতে হবে, যেন বাইরের অংশে হালকা বাদামি রং আসে| ভাজা হয়ে গেলে মাংস আলাদা করে রেখে দিতে হবে| এরপর অন্য একটি পাত্রে তেল গরম করে তাতে পেঁয়াজ কুচি, আদা ও রসুন দিয়ে ভালোভাবে ভাজতে হবে| ধীরে ধীরে নেড়ে রান্না করতে হবে যতক্ষণ না এগুলো সুন্দর বাদামি রঙ ধারণ করে|


এরপর এতে কাঁচামরিচ বাটা ও গরম মসলা দিয়ে কিছুক্ষণ কষিয়ে নিতে হবে, যাতে মসলার কাঁচা গন্ধ চলে যায়| তারপর টমেটো ও ক্যাপসিকামের টুকরো যোগ করে মসলার সঙ্গে ভালোভাবে মিশিয়ে রান্না করতে হবে| কিছুক্ষণ পর মসলার ঘ্রাণ বের হতে শুরু করলে সেখানে ভাজা মাংস ও আলু দিয়ে ভালোভাবে নেড়ে নিতে হবে, যেন সব উপকরণ একসঙ্গে মিশে যায়|


সবশেষে টমেটো পেস্ট যোগ করে পাত্র ঢেকে কিছুক্ষণ রান্না করতে হবে| ঝোল ঘন ও মাখা মাখা হয়ে এলে উপর থেকে কাঁচা মরিচের ফালি ও ধনেপাতা ছড়িয়ে অল্প আঁচে কিছুক্ষণ দমে রাখতে হবে| ব্যস, ˆতরি হয়ে গেল ঝাল ও সুগন্ধি স্বাদের গ্রিন চিলি বিফ| ঈদের ভারী খাবারের ভিড়ে এই ভিন্ন স্বাদের পদটি সহজেই হয়ে উঠতে পারে পরিবারের সবার পছন্দের একটি বিশেষ রান্না|