সোমবার ২৭ জুলাই ২০২৬ খ্রিস্টাব্দ || ১২ই শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ || ১১ সফর ১৪৪৮ হিজরি
LIVE
শিরোনাম
চাঁপাইনবাবগঞ্জ জেলা পুলিশের ফিজিওথেরাপি সেন্টার উদ্বোধন চাঁপাইনবাবগঞ্জে পুলিশ সুপার কাপ ফুটবল টুর্নামেন্টে পুলিশ অফিস চ্যাম্পিয়ন গোমস্তাপুরে জমি নিয়ে বিরোধ, সংঘর্ষে উভয় পক্ষের আহত ১৮ ফ্যামিলি ও কৃষক কার্ড দিয়ে জীবনমান উন্নয়নে কাজ করতে চায় সরকার : প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ড. সাইমুম পারভেজ শিক্ষার মান ও অবকাঠামো উন্নয়নে কাজ করার আশ্বাস এমপি মিজানের চাঁপাইনবাবগঞ্জে সাতদিনের বৃক্ষমেলা উদ্বোধন চাঁপাইনবাবগঞ্জে কৃষি কর্মকর্তাদের সঙ্গে হারুনুর রশীদের মতবিনিময় প্রথম কোনো দক্ষিণ কোরিয়ানকে দেখা যাবে মাদ্রিদে ভিনিসিয়ুসের দিকে নজর আর্সেনালের শক্তি বাড়াতে পাকিস্তান দলে দুই পরিবর্তন
Printed on: July 27, 2026
May 31, 2026
চাঁপাইনবাবগঞ্জ সদর
চাঁপাইনবাবগঞ্জ সদর

আম ফাউন্ডেশন ভোলাহাট : প্রকাশ্যে ডাকের মাধ্যমে ইজারা

Published: May 31, 2026 at 09:43 AM
আম ফাউন্ডেশন ভোলাহাট : প্রকাশ্যে ডাকের মাধ্যমে ইজারা

চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে ঐতিহ্যবাহী আম ক্রয়-বিক্রয় কেন্দ্র আম ফাউন্ডেশন ভোলাহাটের প্রকাশ্য খোলা ডাকের মাধ্যমে ইজারা দেয়া হয়েছে।

রবিবার (৩১ মে) বেলা ১০ টার দিকে আম ফাউন্ডেশন ভোলাহাটের কার্যালয়ে খোলা ডাকের আয়োজন করা হয়। উপজেলা নির্বাহী অফিসার (অতিরক্ত দায়িত্ব) ও ফাউন্ডেশনের সভাপতি সানাউল মোর্শেদ, আহ্বায়ক কমিটির সদস্য সচিব মো. মনসুর আলী, মো. কামাল উদ্দিন, মো. হায়দার আলী, মো. লাল দেওয়ানসহ  ফাউন্ডেশনের অন্যান্য সদস্যদের উপস্থিততে ডাক কার্যক্রম অনুষ্ঠিত হয়। এ সময় ডাকের শর্ত মেনে ১৫জন ডাককারী ১লাখ টাকা করে জমা দিয়ে ডাকে অংশগ্রহণ করেন। ডাকে আম ব্যবসায়ী ও ভোলাহাট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. পিয়ার জাহান  ৩০ লাখ ৫শ টাকা সর্বোচ্চ ডাকের মাধ্যমে ইজারা গ্রহণ করেন।

এ টাকা থেকে সরকারি নিয়মানুযায়ী ১৫ শতাংশ ভ্যাট ও ১০ শতাংশ আই.টি. প্রদান করতে হবে। উল্লেখ্য গত বছর খোলাবাজারে ইজারা ছিল ভ্যাট আইটি বাদে ৩৪ লাখ ২০ হাজার।