রবিবার ২৬ জুলাই ২০২৬ খ্রিস্টাব্দ || ১১ই শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ || ১০ সফর ১৪৪৮ হিজরি
LIVE
Printed on: July 26, 2026
July 26, 2026
চাঁপাইনবাবগঞ্জ সদর
চাঁপাইনবাবগঞ্জ সদর

চাঁপাইনবাবগঞ্জে কৃষি কর্মকর্তাদের সঙ্গে হারুনুর রশীদের মতবিনিময়

Published: July 26, 2026 at 02:22 PM
চাঁপাইনবাবগঞ্জে কৃষি কর্মকর্তাদের সঙ্গে হারুনুর রশীদের মতবিনিময়

চাঁপাইনবাবগঞ্জে কৃষি মন্ত্রণালয়ের আওতাধীন সরকারি দপ্তরগুলোর কর্মকর্তাদের সঙ্গে চাঁপাইনবাবগঞ্জ জেলার কৃষির উন্নয়ন ও ভবিষ্যৎ পরিকল্পনা গ্রহণের লক্ষে মতবিনিময় করেছেন জেলা পরিষদের প্রশাসক ও চাঁপাইনবাবগঞ্জ-৩ (সদর) আসনের সাবেক সংসদ সদস্য হারুনুর রশীদ| 

রবিবার জেলা শহরের ঢাকা বাসস্ট্যান্ড এলাকায় জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালকের সম্মেলন কক্ষে এক অনুষ্ঠানে তিনি মতবিনিময় করেন| এসময় তিনি প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন বর্তমান সরকারের কৃষির উন্নয়নে গৃহীত পদক্ষেপগুলো সঠিকভাবে বাস্তবায়ন করে চাঁপাইনবাবগঞ্জের কৃষি খাতের ব্যাপক উন্নয়নের তাগিদ দেন সরকারি কর্মকর্তাদের| তিনি বলেন, চাঁপাইনবাবগঞ্জে কৃষির ব্যাপক উন্নয়নের সুযোগ রয়েছে, আম, ধান, মাছ, গবাদিপশুসহ কৃষি ক্ষেত্রের সকল সেক্টরে ব্যাপক উন্নয়ন করে এই জেলা একটি মডেল জেলা করে গড়ে তোলা সম্ভব| 

মতবিনিময় সভায় চাঁপাইনবাবগঞ্জ জেলার কৃষিকে আরো লাভজনক ও সময়োপযোগী করতে আধুনিক প্রযুক্তির ব্যবহার বাড়ানোর ওপর জোর দেওয়া হয়| তা ছাড়া জেলার প্রধান ফসল আমসহ অন্যান্য কৃষিপণ্যের উৎপাদন বৃদ্ধি, মান নিয়ন্ত্রণ এবং সঠিক সংরক্ষণের আধুনিক উপায় নিয়ে বিস্তারিত আলোচনা হয়|

কৃষকদের দোরগোড়ায় সহজে সরকারি কৃষিসেবা পৌঁছে দেওয়া এবং কৃষি খাতের টেকসই উন্নয়নের জন্য সুনির্দিষ্ট ভবিষ্যৎ পরিকল্পনা গ্রহণ করা হয় এবং কৃষি মন্ত্রণালয়ের অধীন বিভিন্ন দপ্তরের মধ্যে পারস্পরিক সমš^য় ও সহযোগিতা আরো দৃঢ় করার আহ্বান জানানো হয়|

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মো. আতিকুল ইসলাম, আঞ্চলিক উদ্যানতত্ত্ব গবেষণা কেন্দ্রের মূখ্য ˆবজ্ঞানিক কর্মকর্তা ড. শরফ উদ্দিন, বিএনপি নেতা নজরুল ইসলামসহ কৃষি মন্ত্রণালায়ের আওতাধীন সরকারি দপ্তরের কর্মকর্তাগণ|