রবিবার ২৬ জুলাই ২০২৬ খ্রিস্টাব্দ || ১১ই শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ || ১০ সফর ১৪৪৮ হিজরি
LIVE
Printed on: July 26, 2026
July 26, 2026
শিবগঞ্জ
শিবগঞ্জ

ফ্যামিলি ও কৃষক কার্ড দিয়ে জীবনমান উন্নয়নে কাজ করতে চায় সরকার : প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ড. সাইমুম পারভেজ

Published: July 26, 2026 at 02:25 PM
ফ্যামিলি ও কৃষক কার্ড দিয়ে জীবনমান উন্নয়নে কাজ করতে চায় সরকার :  প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ড. সাইমুম পারভেজ

বর্তমান সরকার ফ্যামিলি ও কৃষক কার্ডের মাধ্যমে দরিদ্র পরিবারের জীবনমান উন্নয়নে কাজ করতে চায় বলে মন্তব্য করেছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ড. সাইমুম পারভেজ| নির্বাচনের আগে যারা ফ্যামিলি কার্ডের বিরোধিতা করেছিল তাদের উদ্দেশ্য করে তিনি বলেন, বিএনপি সরকার, কাজের সরকার| কথা দিয়ে নয়, কাজ দিয়ে প্রমাণ করতে চায়| ফ্যামিলি কার্ড আসলে মানুষের উপকারের জন্য| সাধারণ মানুষের জীবনমান উন্নয়নের পাশাপাশি নারীদের জন্য প্রণোদনা প্যাকেজের মাধ্যমে সমাজের উন্নয়ন করার চেষ্টা রয়েছে সরকারের| রো

রবিবার দুপুরে চাঁপাইনবাবগঞ্জের শাহবাজপুর ইউনিয়ন ভূমি অফিসের নবনির্মিত ভবন উদ্বোধন শেষে তিনি এসব কথা বলেন| ড. সাইমুম পারভেজ বলেন, জামায়াত বুঝতে পেরেছে ফ্যামিলি কার্ড একটি চমৎকার উদ্যোগ| ফলে তারা এই কর্মসূচিতে সামিল হতে চান| শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মাজহারুল ইসলাম, সহকারী কমিশনার (ভূমি) তৌফিক আজিজ, শিবগঞ্জ উপজেলা বিএনপির আহবায়ক আশরাফুল হক, সদস্যসচিব তোসিকুল আলমসহ অন্যরা| এর আগে বৃক্ষরোপণ করে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ করেন তিনি|