ব্রাজিলিয়ান তারকা ভিনিসিয়ুস জুনিয়রকে ফ্রি ট্রান্সফারে হারাতে চায় না রিয়াল মাদ্রিদ| তাতে লাভের চেয়ে লোকসানই হবে বেশি| আর এই সুযোগে ইংল্যান্ডের চ্যাম্পিয়ন আর্সেনাল কোমর বেঁধে নেমেছে তাকে নিতে| আরবি লাইপজিগের ইয়ান দিয়োমান্দেকে দলে ভিড়িয়েছে রিয়াল| এই দলবদলের প্রভাবে ˆতরি হয়েছে নতুন অধ্যায়| আর্সেনাল ভিনিসিয়ুসকে পেতে সর্বাত্মক চেষ্টা চালানোর উদ্যোগ নিয়েছে| দ্য অ্যাথলেটিক এক প্রতিবেদনে জানিয়েছে এসব তথ্য| দুই ক্লাবের মধ্যে এখনো কোনো আনুষ্ঠানিক আলাপ হয়নি| কিন্তু প্রথম পদক্ষেপ নেওয়া হয়েছে| ভিনিকে নেওয়ার লক্ষ্যকে প্রধান অগ্রাধিকার করেছে গানাররা| দিয়োমান্দেকে দলে নেওয়ায় রিয়ালে ভিনিসিয়ুসের ভবিষ্যৎ অন্ধকার| দুজনেই খেলেন একই পজিশনে, বাম উইংয়ে| যদিও দিয়োমান্দে ডান উইংয়েও খেলতে পারেন| কিন্তু অবস্থাদৃষ্টে মনে হচ্ছে, ভিনির সঙ্গে চুক্তি আর নবায়ন করবে না মাদ্রিদ| আগামী বছর জুনে শেষ হবে তার বর্তমান চুক্তির মেয়াদ| এর মধ্যে বেচে না দিলে ভিনিসিয়ুসকে বিনামূল্যে হারাতে হবে| চুক্তি নবায়ন নিয়ে রিয়াল ও ব্রাজিলিয়ান ফরোয়ার্ডের মধ্যে এক ধরনের যুদ্ধ চলে আসছে| যদিও তাদের সম্পর্কে কোনো টানাপোড়েন নেই| কিন্তু চুক্তি নবায়নের ব্যাপারে গত কয়েক মাস ধরে তাদের মধ্যে মনোমালিন্য চলছে| এএস এক প্রতিবেদনে জায়েছে, ভালদেবেবাসে ফিরবেন ভিনিসিয়ুস| ছুটি কাটিয়ে ফিরেই চুক্তি নবায়নের ব্যাপারে আলোচনা শুরু করবেন| ফলাফল যে ইতিবাচক হবে না, সেটা বুঝতে পেরে আর্সেনাল পাশার দান চেলেছে| তারা জানে, রিয়াল তাদের সবচেয়ে বড় তারকাকে ফ্রিতে হারাতে চায় না!
শিরোনাম
গোমস্তাপুরে জমি নিয়ে বিরোধ, সংঘর্ষে উভয় পক্ষের আহত ১৮
ফ্যামিলি ও কৃষক কার্ড দিয়ে জীবনমান উন্নয়নে কাজ করতে চায় সরকার : প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ড. সাইমুম পারভেজ
শিক্ষার মান ও অবকাঠামো উন্নয়নে কাজ করার আশ্বাস এমপি মিজানের
চাঁপাইনবাবগঞ্জে সাতদিনের বৃক্ষমেলা উদ্বোধন
চাঁপাইনবাবগঞ্জে কৃষি কর্মকর্তাদের সঙ্গে হারুনুর রশীদের মতবিনিময়
প্রথম কোনো দক্ষিণ কোরিয়ানকে দেখা যাবে মাদ্রিদে
ভিনিসিয়ুসের দিকে নজর আর্সেনালের
শক্তি বাড়াতে পাকিস্তান দলে দুই পরিবর্তন
অস্ট্রেলিয়ার বিপক্ষে ডারউইন টেস্ট থেকে ছিটকে গেলেন যারা
স্পেনে নতুন করে ছড়িয়ে পড়েছে দাবানল
সর্বশেষ খবর
চাঁপাইনবাবগঞ্জে সাতদিনের বৃক্ষমেলা উদ্বোধন
Jul 26, 2026