রবিবার ২৬ জুলাই ২০২৬ খ্রিস্টাব্দ || ১১ই শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ || ১০ সফর ১৪৪৮ হিজরি
LIVE
Printed on: July 26, 2026
July 26, 2026
খেলাধুলা
খেলাধুলা

শক্তি বাড়াতে পাকিস্তান দলে দুই পরিবর্তন

Published: July 26, 2026 at 01:02 PM
শক্তি বাড়াতে পাকিস্তান দলে দুই পরিবর্তন

ওয়েস্ট ইন্ডিজ সফরের মাঝপথেই দলে পরিবর্তন আনল পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)| চোটে ছিটকে যাওয়া তরুণ ব্যাটার আবদুল্লাহ ফজলের পরিবর্তে দলে ফিরেছেন ওপেনার আবদুল্লাহ শাফিক| একই সঙ্গে ফিটনেসজনিত কারণে শুরুতে দলে না থাকা মিডল অর্ডার ব্যাটার সৌদ শাকিলকেও ওয়েস্ট ইন্ডিজ ও ইংল্যান্ড সফরের বাকি অংশের জন্য স্কোয়াডে অন্তর্ভুক্ত করা হয়েছে| এক বিজ্ঞপ্তিতে পিসিবি বিষয়টি নিশ্চিত করেছে|

ত্রিনিদাদে প্রথম টেস্ট শুরুর আগে অনুশীলনের সময় পিঠে চোট পান ২৩ বছর বয়সী আবদুল্লাহ ফজল| চিকিৎসা পরীক্ষার পর তাকে শুধু ওয়েস্ট ইন্ডিজ সিরিজ নয়, আসন্ন ইংল্যান্ড সফর থেকেও ছিটকে যেতে হয়| ফলে তাঁর জায়গায় দলে সুযোগ পেয়েছেন আবদুল্লাহ শাফিক, যিনি ২০২৫ সালের অক্টোবরের পর আর কোনো টেস্ট ম্যাচ খেলেননি| অন্যদিকে, ফিটনেস সমস্যার কারণে শুরুতে ওয়েস্ট ইন্ডিজ ও ইংল্যান্ড সফরের দলে জায়গা হয়নি সৌদ শাকিলের| যদিও পাকিস্তানের ক্রিকেট পরিচালক আকিব জাভেদ আগেই ইঙ্গিত দিয়েছিলেন, ইংল্যান্ড সফরের আগে তিনি দলে যোগ দিতে পারেন| তবে পরিস্থিতির পরিবর্তনে নির্ধারিত সময়ের আগেই তাকে ওয়েস্ট ইন্ডিজে উড়িয়ে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে পিসিবি| ত্রিনিদাদের ব্রায়ান লারা ক্রিকেট একাডেমিতে শুরু হওয়া প্রথম টেস্টে পাকিস্তান সাতজনের পরিবর্তে ছয়জন বিশেষজ্ঞ ব্যাটার নিয়ে খেলেছে| সাত ন¤^রে খেলানো হয়েছে পেস বোলিং অলরাউন্ডার আমের জামালকে|

ফলে দ্বিতীয় টেস্টে শাকিলের অন্তর্ভুক্তি পাকিস্তানের মিডল অর্ডারকে আরও ভারসাম্যপূর্ণ ও শক্তিশালী করতে পারে| এই প্রত্যাবর্তন আবদুল্লাহ শাফিকের জন্যও গুরুত্বপূর্ণ| টেস্ট ক্যারিয়ারের শুরুটা ছিল দুর্দান্ত| প্রথম আট টেস্টে ৬৫-এর বেশি গড়ে ৮৫৬ রান করেছিলেন তিনি| কিন্তু এরপর তার ব্যাটিংয়ে ধারাবাহিকতা আর দেখা যায়নি| সর্বশেষ ৩১ টেস্ট ইনিংসে শাফিকের সংগ্রহ মাত্র ৭৫৪ রান, যেখানে তার গড় ২৫.১৩| আরও হতাশাজনক, শেষ নয় ইনিংসে তিনি করেছেন মাত্র ১৩৬ রান| ফলে ওয়েস্ট ইন্ডিজ ও ইংল্যান্ড সফর তার জন্য জাতীয় দলে নিজের অবস্থান পুনরুদ্ধারের বড় সুযোগ হয়ে এসেছে| অন্যদিকে, সৌদ শাকিলের অন্তর্ভুক্তি পাকিস্তানের ব্যাটিং লাইনআপে অভিজ্ঞতা ও স্থিতিশীলতা যোগ করবে বলেই মনে করা হচ্ছে| প্রথম টেস্টের বাকি অংশ, দ্বিতীয় টেস্ট এবং পরবর্তী ইংল্যান্ড সিরিজে এই দুই ব্যাটারের পারফরম্যান্স পাকিস্তানের জন্য গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে|