চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে রেশম চাষি ও বসনীদের অংশগ্রহণে এক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে| গত রবিবার “বাংলাদেশে রেশম শিল্পের সম্প্রসারণ ও উন্নয়নের জন্য সমন্বিত পরিকল্পনা-২য় পর্যায় (১ম সংশোধিত)” প্রকল্পের আওতায় এ কৃষক সমাবেশের আয়োজন করে বাংলাদেশ রেশম উন্নয়ন বোর্ডের গোমস্তাপুর ও নাচোল সম্প্রসারণ এলাকা|
এ উপলক্ষে রহনপুর ইউসুফ আলী সরকারি কলেজ প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে রহনপুর পৌর এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়| পরে কলেজের বাংলা বিভাগের মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়|
গোমস্তাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা জাকির মুন্সির সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশের রেশম উন্নয়ন বোর্ডের মহাপরিচালক তৌফিক আল মাহমুদ|
এসময় আরো উপস্থিত ছিলেন— বাংলাদেশের রেশম উন্নয়ন বোর্ডের প্রকল্প পরিচালক মাহবুবুর রহমান, প্রধান সম্প্রসারণ কর্মকর্তা আতিকুর রহমান, উপ-প্রধান সম্প্রসারণ কর্মকর্তা মো. সিরাজুল রহমান, রেশম উন্নয়ন বোর্ডের আঞ্চলিক কার্যালয় রাজশাহীর উপপরিচালক তরিকুল ইসলাম, কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মেহেদুল ইসলাম, গোমস্তাপুর থানার ওসি নুরে আলমসহ স্থানীয় রেশম চাষি ও কৃষকরা|