মঙ্গলবার ২২ সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ || ৭ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ || ৯ রবিউস সানি ১৪৪৮ হিজরি
LIVE
শিরোনাম
গোমস্তাপুরে আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা এবার রাজশাহীতে ডেঙ্গুতে মৃত্যু চাঁপাইনবাবগঞ্জের একজনের : জেলায় নতুন আক্রান্ত ৬৬ জন শিবগঞ্জে ৬টি চোরাই মোটরসাইকেল উদ্ধার, একজন আটক শিবগঞ্জে বন্যার্তদের মধ্যে চাল বিতরণ করলেন এমপি ড. কেরামত প্রতি কিলোমিটারে ১৭ পয়সা বাস ভাড়া বাড়ানোর সিদ্ধান্ত জাতিসংঘ মহাসচিবের স্বাগত প্রাতরাশে অংশ নিলেন প্রধানমন্ত্রী বিশ্বমঞ্চে গণমানুষের অধিকার প্রতিষ্ঠা ও অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের বার্তা দেবেন প্রধানমন্ত্রী চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে করণীয় ফিফা সংস্কারের প্রস্তাব দিলেন ইনফান্তিনো আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেন মার্ক উড
Printed on: September 22, 2026
May 23, 2026
গোমস্তাপুর
গোমস্তাপুর

চাঁপাইনবাবগঞ্জের রহনপুর পৌরসভায় ভিজিএফের চাল বিতরণ শুরু

Published: May 23, 2026 at 02:43 PM
চাঁপাইনবাবগঞ্জের রহনপুর পৌরসভায় ভিজিএফের চাল বিতরণ শুরু

আসন্ন ঈদুল আজহা উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রহনপুর পৌরসভা এলাকার অসহায় ও দুস্থদের মধ্যে মানবিক সহায়তা কর্মসূচির (ভিজিএফের) চাল বিতরণ শুরু হয়েছে।  শনিবার সকাল ৯টায় পৌরসভা কার্যালয়ে এই কর্মসূচির উদ্বোধন করেন গোমস্তাপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও পৌর প্রশাসক জাকির মুন্সী। 

এ সময় উপস্থিত ছিলেন— পৌরসভার সহকারী প্রকৌশলী আব্দুল মালেক, উপজেলা প্রেস ক্লাবের সভাপতি আতিকুল ইসলাম আজম, উপসহকারী কৃষি কর্মকর্তা রাকীব উদ্দীন, রহনপুর পৌরসভার উপসহকারী প্রকৌশলী আবু সায়েম, প্রধান সহকারী সারোয়ার জাহান, লাইসেন্স পরিদর্শক সৈয়দ আব্দুল মুকিত আপেলসহ পৌরসভার অন্য কর্মকর্তা-কর্মচারীসহ উপকারভোগীরা।

উল্লেখ্য, রহনপুর পৌরসভার ৯টি ওয়ার্ডের অসহায় ও দুস্থ ৪ হাজার ৬২৫ জনকে ১০ কেজি করে ভিজিএফের চাল বিতরণ করা হবে। ২৩ থেকে ২৪ মে পর্যন্ত দুই দিনব্যাপী সকাল ৮টা থেকে বিকেলে ৪টা পর্যন্ত পৌরসভার নতুন ভবনে দেওয়া হবে এই চাল।