বৃহস্পতিবার ২১ মে ২০২৬ খ্রিস্টাব্দ || ৭ই জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ || ৪ জিলহজ ১৪৪৭ হিজরি
LIVE
Printed on: May 21, 2026
May 21, 2026
গোমস্তাপুর
গোমস্তাপুর

গোমস্তাপুরে জেন্ডার বিষয়ক প্রশিক্ষণ

Published: May 21, 2026 at 01:59 PM
গোমস্তাপুরে জেন্ডার বিষয়ক প্রশিক্ষণ

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে জেন্ডার সমতা ও আইন সহায়তা বিষয়ক প্রশিক্ষণের আয়োজন করা হয়েছে| বৃহস্পতিবার সকালে উপজেলা মহিলাবিষয়ক কার্যালয়ে এই প্রশিক্ষণের আয়োজন করা হয়| 

বেসরকারি উন্নয়ন সংস্থা সেন্টার ফর ম্যাস এডুকেশন ইন সাইনস (সিএমইএস)-এর ওমেন রাইট ও সিভিল সোসাইটি অর্গানাইজেশন প্রকল্পের আওতায় এই কর্মসূচির আয়োজন করা হয়|

সংস্থাটির ইমপাওয়ারিং ওমেন অ্যান্ড গার্লস প্রজেক্টের নয়াদিয়াড়ী ইনচার্জ সাবিনা ইয়াসমিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন— উপজেলা মহিলাবিষয়ক কর্মকর্তা পঙ্কজ কুমার দাস| অন্য অতিথিদের মধ্যে বক্তব্য দেন— উপজেলা প্রেস ক্লাবের সহ-সাধারণ সম্পাদক আল-মামুন বিশ্বাস, সংস্থার নয়াদিয়াড়ী ইউনিটের ফ্যাসিলিটেটর বিলকিস পারভিন, সুশীল সমাজের প্রতিনিধি ফিরোজ আলী ও আলম হোসেন| 

সভায় জেন্ডার, বাল্যবিবাহ, নারী নির্যাতন, পারিবারিক কলহ, সামাজিক অবক্ষয়সহ বিভিন্ন আইন বিষয়ে আলোচনা করা হয়| 

সভায় অবহেলিত ও অসহায় মানুষের জন্য আইনগত সহায়তা জোরদার করা এবং পারিবারিক ও দাম্পত্য বিরোধ মীমাংসার জন্য ইউনিয়ন পরিষদে গ্রামআদালত মাধ্যমে নিষ্পত্তি করা হচ্ছে বলে জানানো হয়|