দেশের নাট্যাঙ্গনের পরিচিত মুখ, আরণ্য নাট্যদলের সিনিয়র অভিনেতা ও অভিনয়শিল্পী সংঘের সদস্য দিলু মজুমদার মারা গেছেন| গত বুধবার রাত আনুমানিক ৮টার দিকে হৃদরোগে আক্রান্ত হয়ে রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি| পারিবারিক সূত্রে জানা গেছে, হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে দ্রুত হাসপাতালে নেওয়া হয়| পরে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন| আশির দশকের শুরুতে দিলু মজুমদার আরণ্যক নাট্যদলের সঙ্গে যুক্ত হন| এরপর থেকে তিনি নিয়মিত মঞ্চ, টেলিভিশন ও চলচ্চিত্রে অভিনয় করে গেছেন| তিনি একাধিকবার আরণ্যক নাট্যদলের সম্পাদকমণ্ডলীর সদস্য হিসেবেও দায়িত্ব পালন করেন| আরণ্যক নাট্যদলে তার অভিনীত উল্লেখযোগ্য নাটকের মধ্যে রয়েছে- ইবলিশ, পাথর, অববাহিকা, গিনিপিগ, খেলা খেলা, জয়জয়ন্তী, ময়ূর সিংহাসন, সঙক্রান্তি| তার মৃত্যুতে নাট্যাঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে| সহশিল্পী, নির্মাতা ও সংস্কৃতিকর্মীরা সামাজিক যোগাযোগমাধ্যমে শোক প্রকাশ করেছেন| অভিনয়শিল্পী সংঘের পক্ষ থেকেও গভীর শোক জানানো হয়েছে|
শিরোনাম
চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে মাঠে নেমেছেন কাউন্সিলরের দায়িত্বপ্রাপ্ত সরকারি কর্মকর্তারাও
সচেতনতার বার্তা নিয়ে এবার নবাবগঞ্জ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে পুলিশ সুপার
চাঁপাইনবাবগঞ্জে ২৩টি টিয়াপাখি অবমুক্ত
২৫০ শয্যাবিশিষ্ট চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে ডেঙ্গুতে প্রথম মৃত্যু
চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায় ডেঙ্গু প্রতিরোধে টিম গঠন
চাঁপাইনবাবগঞ্জে বিশ্ব শান্তি দিবসে শোভাযাত্রা
চরঅনুপনগরে খরা সহিষ্ণু ফল ও ফসল চাষে প্রশিক্ষণ
ইন্দোনেশিয়ায় ভয়াবহ দাবানল নিয়ন্ত্রণে হিমশিম খাচ্ছে কর্তৃপক্ষ
তিন বছর পর ক্লাসরুমে ফিরল গাজার শিশুরা
আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় অন্তত তিন জন নিহত
Printed on: September 22, 2026
May 21, 2026
বিনোদন
না ফেরার দেশে চলে গেলেন জনপ্রিয় অভিনেতা দিলু
সর্বশেষ খবর
চাঁপাইনবাবগঞ্জে ২৩টি টিয়াপাখি অবমুক্ত
Sep 21, 2026
চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায় ডেঙ্গু প্রতিরোধে টিম গঠন
Sep 21, 2026