নানা কাণ্ডে প্রায়ই আলোচনায় থাকেন অভিনেত্রী তানজিন তিশা। তবে অভিনয় ও রূপ-লাবণ্যে নিয়মিতই ভক্তদের প্রশংসায় ভাসেন তিনি। এবার রাজধানীর একটি পাঁচ তারকা হোটেল থেকে নিজেকে ফ্রেমবন্দি করে রীতিমতো ভক্তদের চোখ আটকে দিলেন অভিনেত্রী। এক রাজকীয় লুকে ধরা দিয়ে ভাসলেন প্রশংসায়। নিজের ফেসবুক পেজে কিছু ছবি ও একটি ভিডিও প্রকাশ করেন তানজিন তিশা। পরনে আগুনরাঙা লাল বেনারসি। হাতে স্টাইলিশ পার্স, মানানসই গহনা ও খোপায় জড়ানো সাদা ফুল। সব মিলিয়ে এক রাজকীয় লুকে ফুটে ওঠেন অভিনেত্রী। আর তা প্রকাশ হতেই ভক্তদের মাঝে সাড়া ফেলে বেশ। ছবিগুলোতে বিভিন্ন ধরনের পোজ দিতে দেখা গেছে অভিনেত্রীকে। স্নিগ্ধ হাসি, আবেদনময়ী লুক; আবার কখনো আবেদনময়ী লুকে তাকিয়ে- নানা ভঙ্গিতে তাকাতে দেখা গেছে তিশাকে। চিত্রগুলো ধারণ করা হয় হোটেলের ভেতর থেকেই। এতে আশেপাশের কালো ব্যাকগ্রাউন্ড-আবহে আরও নজরকাড়া হয়ে ওঠেন অভিনেত্রী। ছবিগুলো দেখে চমকে যান তার তানজিন তিশার ভক্তরা। এমন ফ্যাশন-স্টাইলের প্রশংসা করে একজন লিখেছেন, ‘সৌন্দর্য যখন এতটা এলিগ্যান্ট হয়, চোখ আটকে যেতেই হয়!’ পর্দায় সাবলীল অভিনয় দিয়ে পরিচিতি পাওয়া এই অভিনেত্রীর ব্যস্ততা এখন আগের চেয়ে অনেকটাই কম। গত জুলাইয়ে মুক্তি পাওয়া ‘পারিজাতের জন্য ভালোবাসা’ নাটকে অভিনেতা খায়রুল বাশারের সঙ্গে জুটি বেঁধেছিলেন। এরপর আর নতুন কোনো কাজে তাকে দেখা যায়নি। তবে সামাজিক মাধ্যমে বেশ সরব থাকছেন, ভক্তদের মাঝে শেয়ার করে নেন নিজের নিত্যনতুন লুক। এর মাঝে এক পুরোনো বিতর্ক ঘিরে সদ্য আইনি জটিলতায় পড়েছিলেন তানজিন তিশা। অভিযোগ ছিল, শাড়ি নিয়ে প্রতারণা করে বিশ্বাসভঙ্গ! এ নিয়ে মামলার পর আত্মসমর্পণ করেন অভিনেত্রী, পরে জামিন পান তিনি।
শিরোনাম
ঘন ঘন ক্ষুধা লাগা কি কোনো রোগের লক্ষণ? জানুন কারণ
জেনে নিন অ্যালার্ম ছাড়াই ঘুম থেকে ওঠার সহজ উপায়
মুক্তির আগেই সাড়া ফেললো ‘রেসিডেন্ট ইভল’
২৮ বছর পর নতুন রূপে ফিরছে ‘হঠাৎ বৃষ্টি’
লাল শাড়িতে নজর কাড়লেন তানজিন তিশা
‘গীতাঞ্জলি’ হাতে নিয়ে যে বার্তা দিলেন অপু
প্রথম কমিউনিটি পুলিশ কাবাডিতে চ্যাম্পিয়ন সদর থানা
শিবগঞ্জে প্রধানমন্ত্রীর পক্ষে বন্যার্তদের মধ্যে ত্রাণ বিতরণ
চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান অব্যাহত
কর্মসংস্থান বাড়াতে ক্ষুদ্র উদ্যোক্তাদের অর্থায়ন বাড়াচ্ছে পিকেএসএফ
সর্বশেষ খবর
ঘন ঘন ক্ষুধা লাগা কি কোনো রোগের লক্ষণ? জানুন কারণ
Sep 21, 2026
জেনে নিন অ্যালার্ম ছাড়াই ঘুম থেকে ওঠার সহজ উপায়
Sep 21, 2026
মুক্তির আগেই সাড়া ফেললো ‘রেসিডেন্ট ইভল’
Sep 21, 2026
২৮ বছর পর নতুন রূপে ফিরছে ‘হঠাৎ বৃষ্টি’
Sep 21, 2026
‘গীতাঞ্জলি’ হাতে নিয়ে যে বার্তা দিলেন অপু
Sep 21, 2026