প্রেক্ষাগৃহে মুক্তিই পায়নি, এরই মধ্যে ৮৮ লাখ ডলার আয় করেছে ‘রেসিডেন্ট ইভল’ ফ্র্যাঞ্চাইজির নতুন সিনেমা। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ প্রায় ১০৮ কোটি টাকা। প্রিভিউ প্রদর্শনী থেকে পাওয়া এই আয় ফ্র্যাঞ্চাইজিটির জন্য নতুন রেকর্ড তৈরি করেছে। এর আগে কোনো ‘রেসিডেন্ট ইভল’ সিনেমা মুক্তির আগে এত আয় করতে পারেনি। ‘ওয়েপনস’খ্যাত নির্মাতা জ্যাক ক্রেগার পরিচালিত নতুন সিনেমাটি প্রায় ৭ কোটি ৫০ লাখ ডলার বাজেটে নির্মিত হয়েছে। যুক্তরাষ্ট্রে মুক্তির প্রথম সপ্তাহান্তে সিনেমাটি ৪ থেকে ৫ কোটি ডলার আয় করতে পারে বলে ধারণা করা হচ্ছে। দর্শক ও সমালোচকদের ইতিবাচক সাড়া অব্যাহত থাকলে সেই আয় ৬ কোটি ডলার পর্যন্ত পৌঁছাতে পারে। সিনেমাটি সফল হলে জ্যাক ক্রেগারের জন্য টানা দ্বিতীয় বড় সাফল্য হতে পারে। গত বছর মুক্তি পাওয়া তার হরর সিনেমা ‘ওয়েপনস’ ৪ কোটি ৩০ লাখ ডলার দিয়ে যাত্রা শুরু করে বিশ্বজুড়ে প্রায় ২৭ কোটি ডলার আয় করেছিল। মুক্তির আগে প্রিভিউ থেকেই সিনেমাটি আয় করেছিল ৫৭ লাখ ডলার। ১৯৯৬ সালে ভিডিও গেম হিসেবে যাত্রা শুরু করে ‘রেসিডেন্ট ইভল’। পরে বিভিন্ন কাহিনি, পুনর্র্নিমাণ, চলচ্চিত্র ও টেলিভিশন সিরিজের মাধ্যমে এটি বিশ্বজুড়ে জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজিতে পরিণত হয়। ২০০০ ও ২০১০-এর দশকে মিলা জোভোভিচ অভিনীত আটটি সিনেমার মাধ্যমে বড় পর্দায়ও ব্যাপক জনপ্রিয়তা পায় সিরিজটি। এসব সিনেমার বেশির ভাগই পরিচালনা করেন পল ডব্লিউ এস অ্যান্ডারসন। এখন পর্যন্ত ফ্র্যাঞ্চাইজিটির সবচেয়ে বেশি আয় করা সিনেমা ২০১০ সালের ‘রেসিডেন্ট ইভল: আফটারলাইফ’। যুক্তরাষ্ট্রে ২ কোটি ৬০ লাখ ডলার দিয়ে যাত্রা শুরু করা সিনেমাটি বিশ্বজুড়ে প্রায় ৩০ কোটি ডলার আয় করেছিল। নতুন সিনেমায় ‘ওয়েপনস’ অভিনেতা অস্টিন আব্রামস অভিনয় করেছেন ব্রায়ান চরিত্রে। চিকিৎসা সরবরাহকারী ব্রায়ান একটি রহস্যময় প্যাকেট পৌঁছে দিতে গিয়ে এমন এক শহরে আটকা পড়েন, যেখানে ভয়াবহ জম্বি সংক্রমণ ছড়িয়ে পড়েছে। এরপর শুরু হয় তার বেঁচে থাকার লড়াই। মুক্তির আগেই রেকর্ড আয় এবং সম্ভাব্য বড় উদ্বোধনী আয়ের পূর্বাভাসে নতুন ‘রেসিডেন্ট ইভল’ নিয়ে দর্শকদের আগ্রহ এখন তুঙ্গে। প্রেক্ষাগৃহে মুক্তির পর সিনেমাটি সেই আগ্রহ কতটা ধরে রাখতে পারে, সেটিই এখন দেখার বিষয়।
শিরোনাম
ঘন ঘন ক্ষুধা লাগা কি কোনো রোগের লক্ষণ? জানুন কারণ
জেনে নিন অ্যালার্ম ছাড়াই ঘুম থেকে ওঠার সহজ উপায়
মুক্তির আগেই সাড়া ফেললো ‘রেসিডেন্ট ইভল’
২৮ বছর পর নতুন রূপে ফিরছে ‘হঠাৎ বৃষ্টি’
লাল শাড়িতে নজর কাড়লেন তানজিন তিশা
‘গীতাঞ্জলি’ হাতে নিয়ে যে বার্তা দিলেন অপু
প্রথম কমিউনিটি পুলিশ কাবাডিতে চ্যাম্পিয়ন সদর থানা
শিবগঞ্জে প্রধানমন্ত্রীর পক্ষে বন্যার্তদের মধ্যে ত্রাণ বিতরণ
চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান অব্যাহত
কর্মসংস্থান বাড়াতে ক্ষুদ্র উদ্যোক্তাদের অর্থায়ন বাড়াচ্ছে পিকেএসএফ
Printed on: September 21, 2026
September 21, 2026
বিনোদন
মুক্তির আগেই সাড়া ফেললো ‘রেসিডেন্ট ইভল’
সর্বশেষ খবর
ঘন ঘন ক্ষুধা লাগা কি কোনো রোগের লক্ষণ? জানুন কারণ
Sep 21, 2026
জেনে নিন অ্যালার্ম ছাড়াই ঘুম থেকে ওঠার সহজ উপায়
Sep 21, 2026
২৮ বছর পর নতুন রূপে ফিরছে ‘হঠাৎ বৃষ্টি’
Sep 21, 2026
লাল শাড়িতে নজর কাড়লেন তানজিন তিশা
Sep 21, 2026
‘গীতাঞ্জলি’ হাতে নিয়ে যে বার্তা দিলেন অপু
Sep 21, 2026