নব্বইয়ের দশকের দর্শকের মনে এখনও উজ্জ্বল ‘হঠাৎ বৃষ্টি’। ১৯৯৮ সালে প্রিমিয়ারের পর সিনেমাটি দর্শকের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছিল। সেই জনপ্রিয় সিনেমার ২৭ বছর পর নতুন জুটি আরিয়ান সারোয়ার ও রাদিফা নারমিনকে নিয়ে নির্মিত হয়েছে রিমেক ‘আবার হঠাৎ বৃষ্টি’। পরিচালক কামরুজ্জামান নির্মিত সিনেমাটি আগে পূজায় মুক্তির পরিকল্পনা থাকলেও শেষ পর্যন্ত আগামী ২ অক্টোবর প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে। পরিচালক জানান, প্রায় তিন মাস আগে সিনেমাটির শুটিং শেষ হয়েছে। এরই মধ্যে সার্টিফিকেশন বোর্ড থেকে মুক্তির অনুমতিও পেয়েছে এটি। কামরুজ্জামান বলেন, ‘হঠাৎ বৃষ্টি’ আমাদের দর্শকের কাছে আবেগের একটি সিনেমা। এমন একটি জনপ্রিয় ছবিকে নতুনভাবে নির্মাণ করা নিঃসন্দেহে বড় চ্যালেঞ্জ। কারণ, পুরোনো ছবিটির সঙ্গে দর্শকের অনেক স্মৃতি জড়িয়ে আছে। সেই জায়গাটিকে সম্মান রেখেই বর্তমান সময়ের দর্শকের কথা মাথায় রেখে আমরা নতুন সিনেমাটি নির্মাণ করেছি। গল্পের মূল আবহ ঠিক রেখে নির্মাণ, অভিনয় ও উপস্থাপনায় আমাদের নিজস্বতা রাখার চেষ্টা করেছি। দর্শক সিনেমাটি দেখার পরই বলতে পারবেন আমরা কতটা সফল হয়েছি। পূজায় মুক্তির পরিকল্পনা থাকলেও নানা কারণে তখন মুক্তি দেওয়া সম্ভব হয়নি। এখন ২ অক্টোবর সিনেমাটি দর্শকের সামনে আনতে প্রস্তুত আমরা।’ ১৯৯৮ সালে মুক্তি পাওয়া ‘হঠাৎ বৃষ্টি’র পরিচালক ছিলেন বাসু চ্যাটার্জি। এতে প্রধান চরিত্রে অভিনয় করেন ফেরদৌস ও প্রিয়াঙ্কা ত্রিবেদী। রিমেকে ফেরদৌসের চরিত্রে অভিনয় করেছেন আরিয়ান এবং প্রিয়াঙ্কা ত্রিবেদীর চরিত্রে রাদিফা। এতে আরও অভিনয় করেছেন আজাদ আবুল কালাম, ফারজানা ছবি, ক্রিস্টানো তন্ময়, কায়েস আরজু, মৌ খান ও ঝুনা চৌধুরী। আরিয়ান সারোয়ারের এটি দ্বিতীয় সিনেমা হলেও প্রধান চরিত্রে প্রথম। তিনি বলেন, ‘শুটিংয়ের আগে পুরো ছবিটি একাধিকবার দেখেছি। ফেরদৌস ভাইকে অনুসরণ করেছি, তবে অনুকরণ করিনি।’ বাংলাদেশ-ভারত যৌথ প্রযোজনার ‘হঠাৎ বৃষ্টি’ প্রযোজনা করেছিল আশীর্বাদ চলচ্চিত্র ও গ্রামকো ফিল্মস। নতুন সিনেমাটি যৌথভাবে প্রযোজনা করেছে আশীর্বাদ চলচ্চিত্র ও ইমপ্রেস টেলিফিল্ম। মুক্তি উপলক্ষে ৩০ সেপ্টেম্বর বিকেল ৪টায় বিমানবন্দর এলাকার একটি সিনেপ্লেক্সে প্রিমিয়ার শোর আয়োজন করা হয়েছে। এতে সিনেমার শিল্পী, কলাকুশলী ও নির্মাতা উপস্থিত থাকবেন।
শিরোনাম
ঘন ঘন ক্ষুধা লাগা কি কোনো রোগের লক্ষণ? জানুন কারণ
জেনে নিন অ্যালার্ম ছাড়াই ঘুম থেকে ওঠার সহজ উপায়
মুক্তির আগেই সাড়া ফেললো ‘রেসিডেন্ট ইভল’
২৮ বছর পর নতুন রূপে ফিরছে ‘হঠাৎ বৃষ্টি’
লাল শাড়িতে নজর কাড়লেন তানজিন তিশা
‘গীতাঞ্জলি’ হাতে নিয়ে যে বার্তা দিলেন অপু
প্রথম কমিউনিটি পুলিশ কাবাডিতে চ্যাম্পিয়ন সদর থানা
শিবগঞ্জে প্রধানমন্ত্রীর পক্ষে বন্যার্তদের মধ্যে ত্রাণ বিতরণ
চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান অব্যাহত
কর্মসংস্থান বাড়াতে ক্ষুদ্র উদ্যোক্তাদের অর্থায়ন বাড়াচ্ছে পিকেএসএফ
Printed on: September 21, 2026
September 21, 2026
বিনোদন
২৮ বছর পর নতুন রূপে ফিরছে ‘হঠাৎ বৃষ্টি’
সর্বশেষ খবর
ঘন ঘন ক্ষুধা লাগা কি কোনো রোগের লক্ষণ? জানুন কারণ
Sep 21, 2026
জেনে নিন অ্যালার্ম ছাড়াই ঘুম থেকে ওঠার সহজ উপায়
Sep 21, 2026
মুক্তির আগেই সাড়া ফেললো ‘রেসিডেন্ট ইভল’
Sep 21, 2026
লাল শাড়িতে নজর কাড়লেন তানজিন তিশা
Sep 21, 2026
‘গীতাঞ্জলি’ হাতে নিয়ে যে বার্তা দিলেন অপু
Sep 21, 2026