চিত্রনায়িকা মৌসুমীকে নিয়ে নির্মাতা-অভিনেতা হাসান জাহাঙ্গীর পরিচালিত ‘কন্ট্রাক্ট ম্যারেজ’ সিনেমার সেন্সর বাতিলের সিদ্ধান্ত স্থগিত করে আদেশ দিয়েছেন হাইকোর্ট| এর ফলে সিনেমাটি হলে প্রদর্শনে বাধা নেই বলে জানিয়েছেন আইনজীবীরা| হাইকোর্টের একটি ˆদ্বত বেঞ্চ এই আদেশ দেন| আদালতে রিটের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট নকিব সাইফুল ইসলাম| এর আগে ‘কন্ট্রাক্ট ম্যারেজ’ সিনেমার সেন্সর বাতিলের সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে রিট করেন হাসান জাহাঙ্গীর| এবার আদালতে সেন্সর বাতিলের আদেশ স্থগিত হওয়ায় আনন্দ প্রকাশ করে হাসান বলেন, ‘‘এটা খুব আনন্দের খবর| আমি সিনেমাটি মুক্তির সব প্রস্তুতি নিয়ে রেখেছিলাম| ঝামেলা হওয়ায় চুপ আছি| এখন আদালতের নির্দেশ পেয়ে ¯^স্তি লাগছে| আজই হল মালিকদের সঙ্গে যোগাযোগ করে হল চূড়ান্ত করবো| যত দ্রুত সম্ভব মুক্তি পাবে আমার ¯^প্নের সিনেমা ‘কন্ট্রাক্ট ম্যারেজ’ সিনেমা|’’ এদিকে আইনজীবী বলেন, দুই বছর আগে যুক্তরাষ্ট্রে নির্মাতা-অভিনেতা হাসান জাহাঙ্গীরের সঙ্গে ‘কন্ট্রাক্ট ম্যারেজ’ নামে একটি প্রজেক্টে কাজ করেন জনপ্রিয় অভিনেত্রী মৌসুমী| শুরুতে নাটক হিসেবে নির্মাণ হলেও এটি সিনেমার হিসেবে সেন্সর সার্টিফেকেশন বোর্ডে আবেদন করেন নির্মাতা| বোর্ডের অনুমতি পাওয়ার পর বিষয়টি নিয়ে অভিনয় শিল্পী মৌসুমী ও জেবা জান্নাতের আপত্তির পর সিনেমাটির সেন্সর বাতিল করা হয়| বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশনের (বিএফডিসি) ব্যবস্থাপনা পরিচালক মাসুমা রহমান বলেন, ‘‘কন্ট্রাক্ট ম্যারেজ’ সিনেমাটির সেন্সর বাতিল করা হয়েছে| জেবা জান্নাত নামের এক অভিনেত্রীর অভিযোগের ভিত্তিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে|’ এর আগে বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ড অনুমতিক্রমে গত ১৫ মে দেশজুড়ে প্রেক্ষাগৃহে ‘কন্ট্রাক্ট ম্যারেজ’ মুক্তির ঘোষণা দেন নির্মাতা| কিন্তু বিতর্কের মুখে বাতিল হয় সিনেমাটির সেন্সর| বাধ্য হয়েই আইনের দ্বারস্থ হন হাসান জাহাঙ্গীর| অবশেষে আদালতের নির্দেশে সব জটিলতা কাটিয়ে ছবিটি মুক্তির প্রস্তুতি নিচ্ছেন তিনি|
শিরোনাম
চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে মাঠে নেমেছেন কাউন্সিলরের দায়িত্বপ্রাপ্ত সরকারি কর্মকর্তারাও
সচেতনতার বার্তা নিয়ে এবার নবাবগঞ্জ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে পুলিশ সুপার
চাঁপাইনবাবগঞ্জে ২৩টি টিয়াপাখি অবমুক্ত
২৫০ শয্যাবিশিষ্ট চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে ডেঙ্গুতে প্রথম মৃত্যু
চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায় ডেঙ্গু প্রতিরোধে টিম গঠন
চাঁপাইনবাবগঞ্জে বিশ্ব শান্তি দিবসে শোভাযাত্রা
চরঅনুপনগরে খরা সহিষ্ণু ফল ও ফসল চাষে প্রশিক্ষণ
ইন্দোনেশিয়ায় ভয়াবহ দাবানল নিয়ন্ত্রণে হিমশিম খাচ্ছে কর্তৃপক্ষ
তিন বছর পর ক্লাসরুমে ফিরল গাজার শিশুরা
আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় অন্তত তিন জন নিহত
Printed on: September 22, 2026
May 21, 2026
বিনোদন
হলে প্রদর্শনের অনুমতি পেলো হাসান জাহাঙ্গীরের ‘কন্ট্রাক্ট ম্যারেজ’
সর্বশেষ খবর
চাঁপাইনবাবগঞ্জে ২৩টি টিয়াপাখি অবমুক্ত
Sep 21, 2026
চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায় ডেঙ্গু প্রতিরোধে টিম গঠন
Sep 21, 2026