উপমহাদেশের বিভিন্ন প্রান্তে প্রায় প্রতিদিনই প্রকাশ্যে আসছে নারী নির্যাতন ও পারিবারিক সহিংসতার নানামুখী খবর| ধর্ম-বর্ণ কিংবা শ্রেণী নির্বিশেষে এই ব্যাধি যেন ক্রমেই জেঁকে বসছে সমাজে| সম্প্রতি বিয়ের মাত্র ছয় মাসের মাথায় ভারতের ‘মিস পুণে’ খ্যাত তিশা শর্মার ঝুলন্ত মরদেহ উদ্ধার কিংবা পাঞ্জাবে এক গায়িকাকে অপহরণ ও খুনের ঘটনা তোলপাড় সৃষ্টি করেছে| এদিকে এসব নির্যাতন নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত| তিনি বলেন, ‘শিক্ষিত নারীদের অনেকেই হয়তো কোনো চরম বিপর্যয় ঘটার আগে সেই দমবন্ধ করা পরিবেশ থেকে বাঁচতে নিজেদের বাবা-মায়ের কাছে আকুতি জানায়| কিন্তু আমাদের সমাজ তো বিয়ের পর মেয়েদের পরিত্যাগের মানসিকতার জন্যই বেশি পরিচিত|’ এমন ˆবরী পরিস্থিতির মুখোমুখি দাঁড়িয়ে নারীরা কীভাবে নিজেদের রক্ষা করবেন, তার একটি জরুরি পরামর্শও দিয়েছেন এই অভিনেত্রী| নিজের ¯^ভাবসুলভ দৃঢ়তায় নারীদের উদ্দেশে কঙ্গনা বলেন, ‘আমি যে পরামর্শ দিচ্ছি, তা কোনো সোশ্যাল মিডিয়া ট্রেন্ড কিংবা ডেটিং অ্যাপ আপনাদের দেবে না| আমার একটাই কথা- নিজেদের পেশা বা ক্যারিয়ারকে জীবনের সবচেয়ে বেশি গুরুত্ব দিন| আপনাদের জীবনে অন্য কোনো মানুষ গুরুত্বপূর্ণ হতেই পারে, তবে তা যেন কখনোই নিজের ক্যারিয়ারকে ছাপিয়ে না যায়|’ নারীদের বিয়ের আগে পুরোপুরি অর্থনৈতিক ¯^াধীনতা অর্জনের তাগিদ দিয়ে কঙ্গনা আরও বলেন, ‘সম্পূর্ণ ¯^াবল¤^ী হওয়ার পরই বিয়ের কথা ভাবুন| মনে রাখবেন, আপনাদের জীবনের হিরো বা রক্ষাকর্তা হিসেবে নিজেদেরই এগিয়ে আসতে হবে| বাইরে থেকে কেউ আপনাদের উদ্ধার করতে আসবে না|’ শেষে বলেন, ‘নিজে ¯^াবল¤^ী হওয়াটা আপনার নিজ¯^ পরিচয় কিংবা আপনি কাকে বিয়ে করছেন- তার চেয়ে অনেক বেশি গুরুত্বপূর্ণ| যেভাবে বাঁচতে চান, নিজের জন্য ঠিক তেমন জীবনই গড়ে তুলুন| এই ব্যাপারে অন্য কারও কথায় কান দেওয়ার কোনো প্রয়োজন নেই|’
শিরোনাম
চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে মাঠে নেমেছেন কাউন্সিলরের দায়িত্বপ্রাপ্ত সরকারি কর্মকর্তারাও
সচেতনতার বার্তা নিয়ে এবার নবাবগঞ্জ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে পুলিশ সুপার
চাঁপাইনবাবগঞ্জে ২৩টি টিয়াপাখি অবমুক্ত
২৫০ শয্যাবিশিষ্ট চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে ডেঙ্গুতে প্রথম মৃত্যু
চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায় ডেঙ্গু প্রতিরোধে টিম গঠন
চাঁপাইনবাবগঞ্জে বিশ্ব শান্তি দিবসে শোভাযাত্রা
চরঅনুপনগরে খরা সহিষ্ণু ফল ও ফসল চাষে প্রশিক্ষণ
ইন্দোনেশিয়ায় ভয়াবহ দাবানল নিয়ন্ত্রণে হিমশিম খাচ্ছে কর্তৃপক্ষ
তিন বছর পর ক্লাসরুমে ফিরল গাজার শিশুরা
আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় অন্তত তিন জন নিহত
সর্বশেষ খবর
চাঁপাইনবাবগঞ্জে ২৩টি টিয়াপাখি অবমুক্ত
Sep 21, 2026
চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায় ডেঙ্গু প্রতিরোধে টিম গঠন
Sep 21, 2026