আসন্ন ফুটবল বিশ্বকাপকে কেন্দ্র করে বিশ^জুড়ে এখন তুমুল উন্মাদনা| ‘দ্য গ্রেটেস্ট শো অন আর্থ’ খ্যাত এই টুর্নামেন্টে খেলোয়াড়দের পাশাপাশি আলোচনার শীর্ষে রয়েছেন কলম্বিয়ান পপ কুইন শাকিরা| বিশ^কাপ আমেজের এমন সময়ে নিজের কিছু নতুন গ্ল্যামারাস ছবি শেয়ার করে নেটদুনিয়ায় ব্যাপক সাড়া ফেলেছেন এই শিল্পী| বিশ^কাপের থিম সং ও ফাইনালের পারফরম্যান্স নিয়ে বিশ^জুড়ে এখন তুমুল উন্মাদনা; যার কেন্দ্রে রয়েছে শাকিরা| মঙ্গলবার তার অফিশিয়াল ফেসবুক পেজে কিছু ছবি পোস্ট করলেন| যেখানে তার খোলামেলা লুক ও পোশাক ভক্তদের নজর কেড়েছে| ছবিগুলোতে দেখা যায়, একটি বর্ণিল ও ব্যতিক্রমী ডিজাইনের করসেট স্টাইলের টপস এবং ম্যাচিং ফিটিং প্যান্ট পরেছেন শাকিরা| উজ্জ্বল সোনালী ব্যাকগ্রাউন্ডে ভিন্ন ভিন্ন ভঙ্গিতে পোজ দিয়েছেন তিনি| সঙ্গে তার খোলা দীর্ঘ সোনালী চুল এবং আত্মবিশ্বাসী চাহনি ছবিগুলোকে আরও দৃষ্টিনন্দন করে তুলেছে| মূলত বিশ^মঞ্চে বড় দুটি খবরের আবহেই শাকিরার এই নতুন অবতার সামনে এলো| ভক্তদের প্রসংসামূলক মন্তব্য এবং প্রতিক্রিয়ায় মুখর হয়ে উঠেছে তার কমেন্ট বক্স| অনেকেই তার এই ফিটনেসের প্রশংসাও করেছেন| সম্প্রতি নাইজেরিয়ান গায়ক বুর্না বয়ের সঙ্গে শাকিরার গাওয়া বিশ্বকাপের অফিশিয়াল থিম সং ‘দাই দাই’ মুক্তি পেয়েছে| এছাড়া আগামী জুনে শুরু হতে যাওয়া মেগা বিশ^কাপের ফাইনালের হাফ টাইমে নিউ জার্সির মাঠে ম্যাডোনা এবং কোরিয়ান পপ গ্রুপ বিটিএস-এর সঙ্গে মঞ্চ কাঁপাবেন শাকিরা| এমন বড় ধামাকার আবহেই তার এই গ্ল্যামারাস লুকের প্রকাশ ঘটল| ফুটবল বিশ^কাপের মঞ্চে শাকিরা সবসময়ই একটি অতি পরিচিত ও জনপ্রিয় নাম| ২০১০ সালের ঐতিহাসিক ‘ওয়াকা ওয়াকা’ ছাড়াও ২০০৬ ও ২০১৪ সালের বিশ^কাপ ফাইনালেও পারফর্ম করে দর্শকদের মাতিয়েছিলেন তিনি|
শিরোনাম
গোমস্তাপুরে আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা
এবার রাজশাহীতে ডেঙ্গুতে মৃত্যু চাঁপাইনবাবগঞ্জের একজনের : জেলায় নতুন আক্রান্ত ৬৬ জন
শিবগঞ্জে ৬টি চোরাই মোটরসাইকেল উদ্ধার, একজন আটক
শিবগঞ্জে বন্যার্তদের মধ্যে চাল বিতরণ করলেন এমপি ড. কেরামত
প্রতি কিলোমিটারে ১৭ পয়সা বাস ভাড়া বাড়ানোর সিদ্ধান্ত
জাতিসংঘ মহাসচিবের স্বাগত প্রাতরাশে অংশ নিলেন প্রধানমন্ত্রী
বিশ্বমঞ্চে গণমানুষের অধিকার প্রতিষ্ঠা ও অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের বার্তা দেবেন প্রধানমন্ত্রী
চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে করণীয়
ফিফা সংস্কারের প্রস্তাব দিলেন ইনফান্তিনো
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেন মার্ক উড
সর্বশেষ খবর
গোমস্তাপুরে আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা
Sep 22, 2026
শিবগঞ্জে ৬টি চোরাই মোটরসাইকেল উদ্ধার, একজন আটক
Sep 22, 2026
প্রতি কিলোমিটারে ১৭ পয়সা বাস ভাড়া বাড়ানোর সিদ্ধান্ত
Sep 22, 2026