মঙ্গলবার ২২ সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ || ৭ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ || ৯ রবিউস সানি ১৪৪৮ হিজরি
LIVE
শিরোনাম
গোমস্তাপুরে আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা এবার রাজশাহীতে ডেঙ্গুতে মৃত্যু চাঁপাইনবাবগঞ্জের একজনের : জেলায় নতুন আক্রান্ত ৬৬ জন শিবগঞ্জে ৬টি চোরাই মোটরসাইকেল উদ্ধার, একজন আটক শিবগঞ্জে বন্যার্তদের মধ্যে চাল বিতরণ করলেন এমপি ড. কেরামত প্রতি কিলোমিটারে ১৭ পয়সা বাস ভাড়া বাড়ানোর সিদ্ধান্ত জাতিসংঘ মহাসচিবের স্বাগত প্রাতরাশে অংশ নিলেন প্রধানমন্ত্রী বিশ্বমঞ্চে গণমানুষের অধিকার প্রতিষ্ঠা ও অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের বার্তা দেবেন প্রধানমন্ত্রী চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে করণীয় ফিফা সংস্কারের প্রস্তাব দিলেন ইনফান্তিনো আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেন মার্ক উড
Printed on: September 22, 2026
September 22, 2026
বিনোদন
বিনোদন

গিনেস বুকে নাম লেখালেন আল্লু অর্জুন-অ্যাটলি

Published: September 22, 2026 at 01:08 PM
গিনেস বুকে নাম লেখালেন আল্লু অর্জুন-অ্যাটলি

মুক্তির আগেই বিশ্বমঞ্চে ইতিহাস গড়ল আল্লু অর্জুন ও নির্মাতা অ্যাটলির বহুল প্রতীক্ষিত সিনেমা ‘রাকা’। গিনেস বিশ্বরেকর্ডে নাম উঠেছে ছবির পরিচালক ও অভিনেতার। তথ্য অনুযায়ী, গত ১৫ সেপ্টেম্বর মুম্বাইয়ে তাদের রেকর্ডটি আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি পায়। সিনেমাটির জন্য একই সময়ে ৩৭ জন পারফর্মারের গতিবিধি ধারণ করা হয়। এই পারফর্মারদের বয়সের পরিসর ছিল চার বছর থেকে ৭০ বছর পর্যন্ত। একসঙ্গে ৩৭ জন পারফর্মারকে বাস্তব সময়ে মশন ক্যাপচার করার বিরল কীর্তিতে গিনেস বিশ্বরেকর্ডে নাম লিখিয়েছে সিনেমাটি। রেকর্ড গড়ার এই কাজে ব্যবহার করা হয়েছে ৯২টি অপটিক্যাল মোশন ক্যাপচার ক্যামেরা। একই সঙ্গে বাস্তব সময়ে দৃশ্যায়ন, মুখের অভিব্যক্তি ধারণ ও তথ্য সমন্বয়ের জন্য বিভিন্ন আধুনিক প্রযুক্তিও ব্যবহার করা হয়েছে। এই বিশেষ অর্জনের স্বীকৃতি হিসেবে আল্লু অর্জুন ও অ্যাটলির হাতে গিনেস বিশ্বরেকর্ডের সনদ তুলে দেওয়া হয়। সিনেমাটির নির্মাতা প্রতিষ্ঠান সামাজিক যোগাযোগমাধ্যমে সেই মুহূর্তের ছবি প্রকাশ করে বিষয়টি জানায়। মজার বিষয় হলো, অ্যাটলির জন্মদিনেই আসে এই বিশ্বরেকর্ডের ঘোষণা। বিশেষ দিনটিতে পরিচালককে শুভেচ্ছা জানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে তাদের একটি সাদা-কালো ছবিও পোস্ট করেন আল্লু অর্জুন। ছবিতে দুজনকেই হাস্যোজ্জ্বল দেখা যায়। এর আগে আল্লু অর্জুনের ৪৪তম জন্মদিনে প্রকাশ করা হয়েছিল ‘রাকা’র প্রথম ঝলক। সেখানে সম্পূর্ণ ভিন্ন অবতারে দেখা যায় অভিনেতাকে। টাক মাথা, রুক্ষ চেহারা এবং মুখের একাংশে নেকড়ের থাবার মতো নকশা মিলিয়ে তার লুকে ছিল আদিম ও যোদ্ধাসুলভ আবহ। আল্লু অর্জুন ও অ্যাটলির প্রথম যৌথ সিনেমা ‘রাকা’। মুক্তির আগেই এমন বিশ্বরেকর্ড গড়ায় স্বাভাবিকভাবেই সিনেমাটি নিয়ে দর্শকের আগ্রহ আরও বেড়েছে।