মঙ্গলবার ২২ সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ || ৭ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ || ৯ রবিউস সানি ১৪৪৮ হিজরি
LIVE
শিরোনাম
গোমস্তাপুরে আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা এবার রাজশাহীতে ডেঙ্গুতে মৃত্যু চাঁপাইনবাবগঞ্জের একজনের : জেলায় নতুন আক্রান্ত ৬৬ জন শিবগঞ্জে ৬টি চোরাই মোটরসাইকেল উদ্ধার, একজন আটক শিবগঞ্জে বন্যার্তদের মধ্যে চাল বিতরণ করলেন এমপি ড. কেরামত প্রতি কিলোমিটারে ১৭ পয়সা বাস ভাড়া বাড়ানোর সিদ্ধান্ত জাতিসংঘ মহাসচিবের স্বাগত প্রাতরাশে অংশ নিলেন প্রধানমন্ত্রী বিশ্বমঞ্চে গণমানুষের অধিকার প্রতিষ্ঠা ও অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের বার্তা দেবেন প্রধানমন্ত্রী চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে করণীয় ফিফা সংস্কারের প্রস্তাব দিলেন ইনফান্তিনো আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেন মার্ক উড
Printed on: September 22, 2026
September 22, 2026
বিনোদন
বিনোদন

‘আন্ধার’-এর মুক্তির তারিখ নিয়ে এখনো ধোঁয়াশা

Published: September 22, 2026 at 01:07 PM
‘আন্ধার’-এর মুক্তির তারিখ নিয়ে এখনো ধোঁয়াশা

মুক্তির আগেই ঢালিউডে আলোচনার জন্ম দিয়েছে ‘আন্ধার’। পোস্টার ও টিজার প্রকাশের পর সিনেমাটি নিয়ে দর্শকদের আগ্রহও বেড়েছে। নির্মাতা ও প্রযোজনা প্রতিষ্ঠান জানিয়েছিল, আগামী অক্টোবরে প্রেক্ষাগৃহে মুক্তি পাবে সিনেমাটি। তবে কিছুদিন ধরে ‘আন্ধার’ নিয়ে নতুন কোনো প্রচারণা বা আনুষ্ঠানিক ঘোষণা না আসায় মুক্তির তারিখ নিয়ে তৈরি হয়েছে নতুন গুঞ্জন। দুর্গাপূজা উপলক্ষে অক্টোবরে সিনেমাটি মুক্তি পাবে কি না, তা নিয়েও এখন অনিশ্চয়তা রয়েছে। বিষয়টি নিয়ে নির্মাতা রায়হান রাফীর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি এ বিষয়ে প্রযোজকদের সঙ্গে কথা বলার পরামর্শ দেন।

সিনেমাটির অন্যতম চিত্রনাট্যকার ও প্রযোজক শাকিব চৌধুরী জানান, আপাতত অক্টোবরে মুক্তির ঘোষণাই বহাল রয়েছে। তারিখ পরিবর্তন হলে যথাসময়ে আনুষ্ঠানিকভাবে জানানো হবে। তবে ঠিক কবে সিনেমাটি প্রেক্ষাগৃহে আসবে, সেটি এখনই নিশ্চিত করতে চাইছেন না নির্মাতা-প্রযোজনা সংশ্লিষ্টরা। শাকিব চৌধুরী জানান, ‘আন্ধার’ বাংলাদেশের দর্শকদের জন্য ভিন্ন ধরনের সিনেমা হতে যাচ্ছে। তাই তাড়াহুড়ো করে কাজ শেষ করার বদলে প্রয়োজনীয় সময় নিয়ে সিনেমাটি প্রস্তুত করা হচ্ছে। বিশেষ করে ভিএফএক্সের কাজ এখনো চলছে। এ কাজের জন্য তিনি সম্প্রতি ১৩ দিন মুম্বাইয়ে ছিলেন এবং আবারও সেখানে যেতে হবে। সিনেমাটির প্রধান চরিত্রে অভিনয় করেছেন সিয়াম আহমেদ, চঞ্চল চৌধুরী ও নাজিফা তুষি। বিভিন্ন চরিত্রে আরও দেখা যাবে মোস্তাফা মনওয়ার, আফসানা মিমি, ফররুখ আহমেদ রেহান, গাজী রাকায়েতসহ অন্যদের। ‘আন্ধার’-এর গল্প ও চিত্রনাট্য লিখেছেন শাকিব চৌধুরী, সাইদুস সালেহীন সুমন ও আদনান আদিব খান। মুক্তির আগেই সিনেমাটি নিয়ে তৈরি হয়েছে বেশ আলোড়ন। শুধু পর্দায় নয়, ‘আন্ধার’-এর গল্প এবার বইয়ের পাতাতেও আসছে। সিনেমাটির কাহিনি অবলম্বনে ‘আন্ধার’ নামেই একটি উপন্যাস লিখছেন ওয়াসি আহমেদ। বইটি প্রকাশ করবে আফসার ব্রাদার্স।