অভিনয় দিয়ে বলিউডে নিজের আলাদা অবস্থান তৈরি করেছেন বিদ্যা বালান। গ্ল্যামারের চেনা পথে না হেঁটে চরিত্রনির্ভর অভিনয়েই বারবার নিজের সক্ষমতার প্রমাণ দিয়েছেন এই অভিনেত্রী। এবার পর্দায় তার একেবারেই ভিন্ন এক রূপ দেখে চমকে উঠেছেন দর্শক। রজনীকান্তের বহুল প্রতীক্ষিত সিনেমা ‘জেলার ২’-এর ট্রেলারে দেখা মিলেছে বিদ্যার নতুন অবতারের। সিনেমাটিতে কান্তা চরিত্রে অভিনয় করেছেন তিনি। প্রকাশিত ঝলকে নীল শাড়ি, হাতে সিগারেট আর চোখেমুখে আত্মবিশ্বাসী ঔদ্ধত্য নিয়ে হাজির হয়েছেন বিদ্যা। সিঁড়ি বেয়ে ধীর পায়ে নিচে নামছেন অভিনেত্রী। তার হাঁটার ভঙ্গি, চোখের চাহনি আর সংলাপ বলার ধরনেই স্পষ্ট হয়েছে চরিত্রটির দাপট। অল্প সময়ের উপস্থিতিতেই বিদ্যা বুঝিয়ে দিয়েছেন, ‘জেলার ২’-এ তার চরিত্রটি বেশ গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। বিদ্যার এই নতুন রূপ প্রকাশ্যে আসতেই সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয়েছে আলোচনা। কেউ তার ব্যক্তিত্ব ও অভিনয়শৈলীর প্রশংসা করছেন, আবার কেউ বলছেন, বিদ্যার উপস্থিতি সিনেমাটির প্রতি আগ্রহ আরও বাড়িয়ে দিয়েছে। রজনীকান্তের সঙ্গে একই ফ্রেমে তাকে দেখার অপেক্ষাতেও রয়েছেন অনেকে। ২০২৩ সালে মুক্তি পাওয়া ‘জেলার’ সিনেমাটি দর্শকদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছিল। সিনেমাটির সাফল্যের পর থেকেই দ্বিতীয় কিস্তি নিয়ে আগ্রহ ছিল ভক্তদের। এবার সেই আগ্রহ আরও বাড়িয়ে দিয়েছে বিদ্যা বালানের উপস্থিতি। ‘জেলার ২’ পরিচালনা করেছেন নেলসন দিলীপকুমার। রজনীকান্ত ও বিদ্যা বালান ছাড়াও সিনেমাটিতে অভিনয় করেছেন রম্যা কৃষ্ণন, যোগী বাবু, এস জে সূর্য, সুরজ ভেঞ্জারামূড়ুসহ আরও অনেকে। আগামী ১৫ অক্টোবর প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা রয়েছে সিনেমাটির।
শিরোনাম
গোমস্তাপুরে আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা
এবার রাজশাহীতে ডেঙ্গুতে মৃত্যু চাঁপাইনবাবগঞ্জের একজনের : জেলায় নতুন আক্রান্ত ৬৬ জন
শিবগঞ্জে ৬টি চোরাই মোটরসাইকেল উদ্ধার, একজন আটক
শিবগঞ্জে বন্যার্তদের মধ্যে চাল বিতরণ করলেন এমপি ড. কেরামত
প্রতি কিলোমিটারে ১৭ পয়সা বাস ভাড়া বাড়ানোর সিদ্ধান্ত
জাতিসংঘ মহাসচিবের স্বাগত প্রাতরাশে অংশ নিলেন প্রধানমন্ত্রী
বিশ্বমঞ্চে গণমানুষের অধিকার প্রতিষ্ঠা ও অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের বার্তা দেবেন প্রধানমন্ত্রী
চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে করণীয়
ফিফা সংস্কারের প্রস্তাব দিলেন ইনফান্তিনো
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেন মার্ক উড
Printed on: September 22, 2026
September 22, 2026
বিনোদন
ভিন্ন লুকে ভক্তদের চমকে দিলেন বিদ্যা বালান
সর্বশেষ খবর
গোমস্তাপুরে আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা
Sep 22, 2026
শিবগঞ্জে ৬টি চোরাই মোটরসাইকেল উদ্ধার, একজন আটক
Sep 22, 2026
প্রতি কিলোমিটারে ১৭ পয়সা বাস ভাড়া বাড়ানোর সিদ্ধান্ত
Sep 22, 2026