বুধবার ২৩ সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ || ৮ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ || ১০ রবিউস সানি ১৪৪৮ হিজরি
LIVE
শিরোনাম
গোমস্তাপুরে আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা এবার রাজশাহীতে ডেঙ্গুতে মৃত্যু চাঁপাইনবাবগঞ্জের একজনের : জেলায় নতুন আক্রান্ত ৬৬ জন শিবগঞ্জে ৬টি চোরাই মোটরসাইকেল উদ্ধার, একজন আটক শিবগঞ্জে বন্যার্তদের মধ্যে চাল বিতরণ করলেন এমপি ড. কেরামত প্রতি কিলোমিটারে ১৭ পয়সা বাস ভাড়া বাড়ানোর সিদ্ধান্ত জাতিসংঘ মহাসচিবের স্বাগত প্রাতরাশে অংশ নিলেন প্রধানমন্ত্রী বিশ্বমঞ্চে গণমানুষের অধিকার প্রতিষ্ঠা ও অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের বার্তা দেবেন প্রধানমন্ত্রী চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে করণীয় ফিফা সংস্কারের প্রস্তাব দিলেন ইনফান্তিনো আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেন মার্ক উড
Printed on: September 23, 2026
May 19, 2026
বিনোদন
বিনোদন

এবার অস্ট্রিয়ার যাচ্ছে ‘রইদ’

Published: May 19, 2026 at 11:54 AM
এবার অস্ট্রিয়ার যাচ্ছে ‘রইদ’

বাংলাদেশের চলচ্চিত্র আন্তর্জাতিক অঙ্গনে আরও এক ধাপ এগিয়ে গেল পরিচালক মেজবাউর রহমান সুমনের সিনেমা ‘রইদ’-এর মাধ্যমে| দেশীয় লোকজ সংস্কৃতি, মানবিক আবেগ ও মাটির গল্পকে কেন্দ্র করে নির্মিত এই সিনেমাটি এবার নির্বাচিত হয়েছে অস্ট্রিয়ার মর্যাদাপূর্ণ ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল ইনসব্রুক (আইএফএফআই)-এর অফিসিয়াল প্রোগ্রামে| এর আগে সিনেমাটি আন্তর্জাতিক চলচ্চিত্রমহলে আলোচনায় আসে রটারডাম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব (আইএফএফআর) ও সিয়াটল আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব (এসআইএফএফ)-এ প্রদর্শিত হওয়ার মাধ্যমে| সেই ধারাবাহিকতায় এবার ইউরোপের অন্যতম গুরুত্বপূর্ণ ¯^াধীন চলচ্চিত্র উৎসব আইএফএফআইতে জায়গা পাওয়াকে বড় অর্জন হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা| জানা গেছে, ‘রইদ’ উৎসবটির অডিয়েন্স কম্পিটিশন বিভাগে প্রদর্শিত হবে| আগামী ২ জুন রাত ৯টা ১৫ মিনিট এবং ৩ জুন রাত ৯টা ২৫ মিনিটে অস্ট্রিয়ার ইনসব্রুক শহরে সিনেমাটির দুটি প্রদর্শনী অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে| ইউরোপের জনপ্রিয় পর্যটন ও শীতকালীন ক্রীড়া নগরী হিসেবে পরিচিত ইনসব্রুক| ১৯৬৪ ও ১৯৭৬ সালের শীতকালীন অলিম্পিকও অনুষ্ঠিত হয়েছিল এই শহরে| মানবাধিকার, সাংস্কৃতিক ˆবচিত্র্য এবং সমকালীন বাস্তবতাভিত্তিক চলচ্চিত্র প্রদর্শনের জন্য আন্তর্জাতিকভাবে পরিচিত এই উৎসব| বিশে^র বিভিন্ন দেশের ¯^তন্ত্র নির্মাতাদের চলচ্চিত্র নিয়ে আয়োজিত এ উৎসবে এর আগে অংশ নিয়েছেন বলিভিয়ার কিরো রুসো, ইরানের পানাহ পানাহি, ইথিওপিয়ার হাইলে গেরিমা ও ভারতের শাজি এন. করুণের মতো খ্যাতিমান নির্মাতারা| এবার সেই তালিকায় যুক্ত হলো বাংলাদেশের ‘রইদ’| সংশ্লিষ্টদের মতে, আন্তর্জাতিক এই ¯^ীকৃতি শুধু একটি সিনেমার অর্জন নয়, বরং বাংলাদেশের চলচ্চিত্র শিল্পের জন্যও গুরুত্বপূর্ণ মাইলফলক| লোকজ আবহ, নান্দনিক নির্মাণভাষা ও মানবিক গল্প বলার কারণে ‘রইদ’ ইতোমধ্যেই ২০২৬ সালের আলোচিত বাংলা সিনেমাগুলোর একটি হয়ে উঠেছে|