কয়েক দফা মুক্তি পেছানোর পর অবশেষে বড় পর্দায় আসার কথা শোনা যায় সরকারি অনুদানপ্রাপ্ত সিনেমা ‘বনলতা সেন’র| কবি জীবনানন্দ দাশের কালজয়ী কবিতার সেই রহস্যমইয়ী নারীর চরিত্র নিয়ে নির্মিত এই সিনেমাটি এবারের ঈদুল আজহায় মুক্তির কথা রয়েছে| গত শুক্রবার সামাজিক মাধ্যমে সিনেমার একটি বিশেষ পোস্টার শেয়ার করে বিষয়টি নিশ্চিত করেছিলেন এর প্রধান চরিত্রের অভিনেত্রী মাসুমা রহমান নাবিলা| তবে সিনেমাটি ঘিরে শুরু থেকেই চলতে থাকা আইনি জটিলতা যেন পিছু ছাড়ছে না| মুক্তির ঘোষণার পরপরই আবারও নতুন সমস্যা ˆতরি হওয়ায় এটি বড় পর্দায় আসা নিয়ে শঙ্কা ˆতরি হয়েছে| শোনা যাচ্ছে, সিনেমাটির সহ-প্রযোজক তরুণ মজুমদার আবারও আদালতের দ্বারস্থ হয়েছেন| ক্যারিয়ারের শুরুতেই ‘আয়নাবাজি’ সিনেমা দিয়ে দর্শকদের হৃদয়ে জায়গা করে নেওয়া নাবিলার এবার দীর্ঘ বিরতি দিয়ে পর্দায় ফেরার কথা| সিনেমাটির সহ-প্রযোজকের আইনি পদক্ষেপের কারণে নতুন করে শঙ্কা ˆতরি হলেও নাবিলা অবশ্য ইতিবাচকভাবেই দেখছেন পুরো বিষয়টি| নিজের সিনেমা মুক্তি এবং নতুন এই সমস্যা নিয়ে নাবিলা সংবাদ মাধ্যমে বলেন, ‘ঈদে দ্বিতীয়বার আমার সিনেমা মুক্তি পাচ্ছে, এটা সত্যি আনন্দের| তবে উচ্ছ্বাসের সঙ্গে দীর্ঘদিন পর প্রেক্ষাগৃহে আসছি তাই কিছুটা নার্ভাসও ফিল হচ্ছে| সিনেমাটি মুক্তি নিয়ে শঙ্কা থাকার কথা নয়| আমি যতদূর জানি সমস্যা সমাধান হওয়ার পরই ঘোষণা এবং পোস্টার অবমুক্ত করা হয়েছে| আশা করছি, সঠিক সময়ে পর্দায় আসবে সিনেমাটি|’ ঈদের সিনেমায় অন্যান্য সিনেমার সঙ্গে প্রতিযোগিতা প্রসঙ্গে তিনি আরও বলেন, ‘এটা আর নতুন করে বলার কিছু নেই যে, দর্শকরা সিনেমা দেখেন| তারা এখন বিভিন্ন ঘরানার সিনেমাই দেখছেন| এবারই সেই ধারাবাহিকতা থাকবে|’ উল্লেখ্য, ২০২১-২২ অর্থবছরে ৭০ লাখ টাকা সরকারি অনুদান পাওয়া এই সিনেমাটি নিয়ে শুরু থেকেই দর্শকদের প্রবল আগ্রহ ছিল| নির্মাতা মাসুদ হাসান উজ্জ্বল ২০২৪ সালেই সিনেমাটি মুক্তি দেওয়ার পরিকল্পনা করেছিলেন, কিন্তু দেশের তৎকালীন পরিস্থিতির কারণে তা কয়েকবার পিছিয়ে যায়| সিনেমাটিতে কবি জীবনানন্দ দাশের চরিত্রে অভিনয় করেছেন খায়রুল বাসার| এ ছাড়া বিভিন্ন গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন সোহেল মণ্ডল, নাজিবা বাশার, প্রিয়ন্তী উর্বী, রূপন্তী আকিদ ও শরিফ সিরাজসহ আরও অনেকে|
শিরোনাম
গোমস্তাপুরে আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা
এবার রাজশাহীতে ডেঙ্গুতে মৃত্যু চাঁপাইনবাবগঞ্জের একজনের : জেলায় নতুন আক্রান্ত ৬৬ জন
শিবগঞ্জে ৬টি চোরাই মোটরসাইকেল উদ্ধার, একজন আটক
শিবগঞ্জে বন্যার্তদের মধ্যে চাল বিতরণ করলেন এমপি ড. কেরামত
প্রতি কিলোমিটারে ১৭ পয়সা বাস ভাড়া বাড়ানোর সিদ্ধান্ত
জাতিসংঘ মহাসচিবের স্বাগত প্রাতরাশে অংশ নিলেন প্রধানমন্ত্রী
বিশ্বমঞ্চে গণমানুষের অধিকার প্রতিষ্ঠা ও অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের বার্তা দেবেন প্রধানমন্ত্রী
চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে করণীয়
ফিফা সংস্কারের প্রস্তাব দিলেন ইনফান্তিনো
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেন মার্ক উড
Printed on: September 23, 2026
May 18, 2026
বিনোদন
‘বনলতা সেন’র মুক্তি নিয়ে কোন শঙ্কা দেখছেন না নাবিলা
সর্বশেষ খবর
গোমস্তাপুরে আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা
Sep 22, 2026
শিবগঞ্জে ৬টি চোরাই মোটরসাইকেল উদ্ধার, একজন আটক
Sep 22, 2026
প্রতি কিলোমিটারে ১৭ পয়সা বাস ভাড়া বাড়ানোর সিদ্ধান্ত
Sep 22, 2026