বুধবার ২৩ সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ || ৮ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ || ১০ রবিউস সানি ১৪৪৮ হিজরি
LIVE
শিরোনাম
গোমস্তাপুরে আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা এবার রাজশাহীতে ডেঙ্গুতে মৃত্যু চাঁপাইনবাবগঞ্জের একজনের : জেলায় নতুন আক্রান্ত ৬৬ জন শিবগঞ্জে ৬টি চোরাই মোটরসাইকেল উদ্ধার, একজন আটক শিবগঞ্জে বন্যার্তদের মধ্যে চাল বিতরণ করলেন এমপি ড. কেরামত প্রতি কিলোমিটারে ১৭ পয়সা বাস ভাড়া বাড়ানোর সিদ্ধান্ত জাতিসংঘ মহাসচিবের স্বাগত প্রাতরাশে অংশ নিলেন প্রধানমন্ত্রী বিশ্বমঞ্চে গণমানুষের অধিকার প্রতিষ্ঠা ও অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের বার্তা দেবেন প্রধানমন্ত্রী চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে করণীয় ফিফা সংস্কারের প্রস্তাব দিলেন ইনফান্তিনো আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেন মার্ক উড
Printed on: September 23, 2026
May 18, 2026
বিনোদন
বিনোদন

প্রকাশ পেলো ‘মায়াপাখি’র দ্বিতীয় পোস্টার

Published: May 18, 2026 at 11:47 AM
প্রকাশ পেলো ‘মায়াপাখি’র দ্বিতীয় পোস্টার

এক দিগন্তজোড়া ফসলের মাঠে অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব ও নাজনীন নীহার একটি রোম্যান্টিক পোস্টার প্রকাশ পেয়েছিল সদ্যই| তাতে দেখা যায়, অপূর্বর স্পর্শে নীহার শরীর যেন বাতাসে কর্পূরের মতো উড়ে যাচ্ছে| সেই চেনা রোম্যান্টিক আবহ ভেঙে গত রোববার রাতে হঠাৎই সামনে এলো একদম ভিন্ন ধাঁচের দ্বিতীয় পোস্টার; যেখানে দেখা যাচ্ছে, অসংখ্য গণমাধ্যমকর্মীর ক্যামেরা ও মাইক্রোফোনের সামনে হাত দিয়ে বাধা দিচ্ছেন এক মারমুখী ও গম্ভীর লুকের অপূর্বকে| পোস্টারগুলো মূলত ‘মায়াপাখি’ নামের একটি নাটকের| আগামী ঈদুল আজহা উপলক্ষে প্রযোজনা প্রতিষ্ঠান সিএমভি’র ব্যানারে জাকারিয়া সৌখিন নির্মাণ করেছেন নাটকটি| এতে প্রধান দুই চরিত্রে অভিনয় করেছেন জিয়াউল ফারুক অপূর্ব ও নাজনীন নীহা| নাটকটির প্রযোজক এসকে সাহেদ আলী পাপ্পু| তবে দুই ধরনের দুটি ˆবচিত্র্যময় পোস্টার প্রকাশের পর মুক্তির আগেই নাটকটি দর্শক মহলে ব্যাপক সাড়া ফেলেছে| অনেকেই মন্তব্য করছেন, এটি শুধু সাধারণ রোম্যান্টিক গল্প নয়, বরং এর পেছনে লুকিয়ে আছে বড় কোনো রহস্য বা ইমোশনাল থ্রিলার| সম্রপতি নির্মাতা জাকারিয়া সৌখিন সংবাদ মাধ্যমে জানিয়েছেন, এবারের গল্প দর্শকের ধারণারও বাইরের কিছু| নাটক দেখে দর্শক প্রতিটি বাঁকে ধাক্কা খাবেন এবং শিহরিত হবেন| আর গল্পের শেষে কোনো দর্শকই ঠিক থাকতে পারবেন না; সবার মন লুটপাট হয়ে যাবে| অপূর্ব-নীহা ছাড়াও নাটকটির বিভিন্ন গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন শাহেদ শরীফ খান, সুমন আনোয়ার, শেরতাজ জাহান জেবিন, মিলি বাশার, আহসানুল হক মিনু ও সমাপ্তি মাশুকসহ আরও অনেকে| আগামী ঈদুল আজহায় সিএমভির অফিশিয়াল ইউটিউব চ্যানেলে অবমুক্ত করা হবে ‘মায়াপাখি’|