তানিম নূর পরিচালিত ‘বনলতা এক্সপ্রেস’ নির্মিত হয়েছে কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের ‘কিছুক্ষণ’ উপন্যাস অবল¤^নে| ঈদ মুক্তির পর থেকেই সিনেমাটি দর্শকদের মধ্যে ব্যাপক সাড়া ফেলে| বক্স অফিসে সিনেমাটি এখন পর্যন্ত বাংলাদেশে ১৪ কোটি টাকার বেশি আয় করেছে বলে জানা গেছে| বিদেশি বাজারসহ মোট আয় ২০ কোটি টাকা ছাড়িয়েছে| গত শুক্রবারেও দেশের মাল্টিপ্লেক্সগুলো থেকে প্রায় ২৪ লাখ টাকা আয় করে সিনেমাটি| ঈদুল ফিতরে প্রেক্ষাগৃহে মুক্তির পর ব্যাপক আলোচনায় থাকা সিনেমা ‘বনলতা এক্সপ্রেস’ এবার ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পেতে যাচ্ছে| আগামী রোববার থেকে হইচই প্ল্যাটফর্মে সিনেমাটি স্ট্রিমিং শুরু হবে| প্রযোজনা সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, প্রেক্ষাগৃহে প্রায় দুই মাস প্রদর্শনের পর আগেই পরিকল্পনা ছিল সিনেমাটিকে ওটিটিতে আনার| সেই পরিকল্পনা অনুযায়ী এবার দর্শকরা ঘরে বসেই উপভোগ করতে পারবেন আলোচিত এই সিনেমা| তবে একইসঙ্গে দেশের কিছু প্রেক্ষাগৃহেও সিনেমাটির প্রদর্শনী চলবে| সিনেমাটিতে অভিনয় করেছেন মোশাররফ করিম, চঞ্চল চৌধুরী, শরীফুল রাজ, সাবিলা নূর, শ্যামল মাওলা, জাকিয়া বারী মম, আজমেরী হক বাঁধন, শামীমা নাজনীন, ইন্তেখাব দিনার ও আরেফিন জিলানী|
শিরোনাম
গোমস্তাপুরে আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা
এবার রাজশাহীতে ডেঙ্গুতে মৃত্যু চাঁপাইনবাবগঞ্জের একজনের : জেলায় নতুন আক্রান্ত ৬৬ জন
শিবগঞ্জে ৬টি চোরাই মোটরসাইকেল উদ্ধার, একজন আটক
শিবগঞ্জে বন্যার্তদের মধ্যে চাল বিতরণ করলেন এমপি ড. কেরামত
প্রতি কিলোমিটারে ১৭ পয়সা বাস ভাড়া বাড়ানোর সিদ্ধান্ত
জাতিসংঘ মহাসচিবের স্বাগত প্রাতরাশে অংশ নিলেন প্রধানমন্ত্রী
বিশ্বমঞ্চে গণমানুষের অধিকার প্রতিষ্ঠা ও অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের বার্তা দেবেন প্রধানমন্ত্রী
চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে করণীয়
ফিফা সংস্কারের প্রস্তাব দিলেন ইনফান্তিনো
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেন মার্ক উড
Printed on: September 23, 2026
May 17, 2026
বিনোদন
ওটিটিতে মুক্তি পেতে যাচ্ছে ‘বনলতা এক্সপ্রেস’
সর্বশেষ খবর
গোমস্তাপুরে আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা
Sep 22, 2026
শিবগঞ্জে ৬টি চোরাই মোটরসাইকেল উদ্ধার, একজন আটক
Sep 22, 2026
প্রতি কিলোমিটারে ১৭ পয়সা বাস ভাড়া বাড়ানোর সিদ্ধান্ত
Sep 22, 2026