খেজুর এখন সারা বিশে^ই জনপ্রিয়| খেজুরের আছে নানা জাত| প্রখ্যাত দার্শনিক প্লিনি দ্য এলডার খেজুরের প্রায় ৪৯টি জাতের কথা বলে গেছেন| পবিত্র কুরআন এবং হাদীসে খেজুরকে গুরুত্ব দেওয়া হয়েছে| তবে কেবল সাধারণ দৃষ্টিভঙ্গিতেই নয়, আধুনিক পুষ্টিতত্ত্বেও খাদ্যমান অনুযায়ী বিভিন্ন ফলের মধ্যে খেজুরের স্থান সবচেয়ে উপরে| শুকনো বা তাজা উভয় অবস্থাতেই খেজুর গুরুত্বপূর্ণ ভিটামিন, খনিজ উপাদান ও হজমের জন্য সহায়ক আঁশ বা ফাইবারে পূর্ণ| এছাড়া বিভিন্ন রোগ ও অসুখ-বিসুখ থেকে মানবদেহকে রক্ষাকারী যে উপাদান সেই অ্যান্টিঅক্সিডেন্টেরও একটি বড় উৎস এই খেজুর| তাছাড়া ইসলামে খেজুর আল্লাহ প্রদত্ত অলৌকিক ফল| শরীর ও আত্মার সুস্থতায় ভূমিকা রাখে খেজুর| খেজুরবিহীন বাড়িকে দরিদ্র বাড়ি বলে অভিহিত করেছেন রাসুল (সা.)| কোরআনেও খেজুরের কথা বারবার উদ&ধৃত হয়েছে সৃষ্টিকর্তার অনুগ্রহ ও প্রাচুর্যের উদাহরণ হয়ে| বিশ^াসীদের জন্য জান্নাতে খেজুর গাছ থাকবে| নবি মুহাম্মদ (সা.)-এর সঙ্গে জড়িয়ে আছে খেজুরের স্মৃতি| বিশ^ব্যাপী প্রতি বছর প্রায় ৯০ লাখ টন খেজুর উৎপাদন হয়| খেজুর উৎপাদনে শীর্ষ দেশগুলোর মধ্যে মিসর, সৌদি আরব, ইরান, আলজেরিয়া ও ইরাক উল্লেখযোগ্য| এর মধ্যে মিসর একাই বছরে প্রায় ১ কোটি ৭০ লাখ টন খেজুর উৎপাদন করে এবং বিশ^ উৎপাদনের প্রায় ১৮ শতাংশ সরবরাহ করে, অর্থাৎ প্রতি পাঁচটি খেজুরের একটি মিসরে উৎপাদিত হয়| সৌদি আরব ও ইরান যথাক্রমে দ্বিতীয় ও তৃতীয় অবস্থানে রয়েছে| দক্ষিণ এশিয়ার মধ্যে শুধু পাকিস্তান এই তালিকায় জায়গা করে নিয়েছে|
শিরোনাম
শিবগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন
নাচোল ও ভোলাহাটে বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন
সাবেক এমপি হারুনুর রশীদের নেতৃত্বে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন
চাঁপাইনবাবগঞ্জে ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত আরো ৪৩ জন
জেলা বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন
বুদ্ধি প্রতিবন্ধী শিক্ষার্থীদের জন্য স্কুল ভ্যান উপহার দিল ঢাকাস্থ জেলা সমিতি
যে কারণে দীর্ঘস্থায়ী হচ্ছে আপনার শুকনো কাশি
অ্যান্টিবায়োটিক খেয়েও বার বার প্রস্রাবে সংক্রমণ? জেনে নিন কারণ
অ্যান্টিবায়োটিক খাচ্ছেন, সঙ্গে যেসব খাবার খাবেন
দীর্ঘ অপেক্ষার পর মুক্তি পাচ্ছে ‘পায়ার’
সর্বশেষ খবর
শিবগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন
Nov 07, 2026
চাঁপাইনবাবগঞ্জে ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত আরো ৪৩ জন
Nov 07, 2026
জেলা বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন
Nov 07, 2026