আগামী জানুয়ারিতে প্রথমবারের মতো পাকিস্তানের মাটিতে খেলতে যাচ্ছে আয়াল্যান্ড। ওই সফরে তারা তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে। আসন্ন সফর মাইলফলক গড়তে যাচ্ছে আইরিশরা, ২০২৭ ওয়ানডে বিশ্বকাপের জন্য বাছাইপর্ব খেলতে হবে তাদের। এর আগে পাকিস্তান সফর তাদের জন্য গুরুত্বপূর্ণ। ক্রিকেট আয়ারল্যান্ডের হাই পারফরম্যান্স ডিরেক্টর গ্রায়েম ওয়েস্ট পাকিস্তানের সঙ্গে সিরিজকে উভয় দলের জন্যই একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে দেখছেন। তিনি বলেন, ‘যদিও আমড়া শুরুতে বিভিন্ন ফরম্যাটের একটি সিরিজ আয়োজনের পরিকল্পনা করেছিলাম, তবে উভয় বোর্ডই একমত হয়েছে যে ওয়ানডে সিরিজ খেললে দুই দলের স্কোয়াডই বেশি উপকৃত হবে। বিশেষ করে আমাদের সামনে যেহেতু বিশ্বকাপ বাছাইপর্ব রয়েছে এবং পাকিস্তানও ২০২৭ সালের বিশ্বকাপের প্রস্তুতি নিচ্ছে।’ তিনি আরও বলেন, ‘দীর্ঘ সময় ধরে পাকিস্তান ক্রিকেট বোর্ড ও তাদের খেলোয়াড়দের সঙ্গে আমাদের ঘনিষ্ঠ সম্পর্ক বজায় রয়েছে। আমড়া এই ঐতিহাসিক প্রথম সফরের অপেক্ষায় রয়েছি, আশা করি আগামী বছরগুলোতে এমন আরও অনেক সফরের সূচনা হবে।’ পাকিস্তানের মুখোমুখি হওয়ার আগে আয়ারল্যান্ড তাদের ‘এ’ দলের (শাহিনস) সঙ্গে ১৩-১৭ জানুয়ারি তিন ম্যাচে লড়বে। আর তিন ম্যাচের ওয়ানডে সিরিজ চলচে ২০ থেকে ২৪ জানুয়ারি। ৬ ম্যাচের সবকটিই হবে লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে। পাকিস্তান সম্প্রতি শাহিন আফ্রিদির অধীনে ঘরের মাঠে ইংল্যান্ড ও শ্রীলঙ্কার সঙ্গে ত্রিদেশীয় সিরিজে চ্যাম্পিয়ন হয়েছিল।
পাকিস্তান-আয়ারল্যান্ড সিরিজের সূচি-
প্রথম ওয়ানডে - ২০ জানুয়ারি
দ্বিতীয় ওয়ানডে - ২২ জানুয়ারি
তৃতীয় ওয়ানডে - ২৪ জানুয়ারি