বৃহস্পতিবার ২৬ নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ || ১১ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ || ১৫ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি
LIVE
শিরোনাম
চাঁপাইনবাবগঞ্জ জেলায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ শুরু চাঁপাইনবাবগঞ্জে তিন সড়ক দুর্ঘটনায় ইউপি সদস্যসহ নিহত ৩ নাচোলে দৈনিক রূপালি বাংলাদেশ’র ২য় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীদের বিদায় দিল পাঠানপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় চাঁপাইনবাবগঞ্জে ৩৩ দুস্থকে দেয়া হলো আর্থিক সহায়তা চাঁপাইনবাবগঞ্জে ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত আরো ২৮ জন চাঁপাইনবাবগঞ্জে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ শিক্ষাপ্রতিষ্ঠানে যোগ প্রার্থীকে নিয়োগ বঞ্চিত করলে ব্যবস্থার নির্দেশ হাইকোর্টের গ্রামীণ ব্যাংকের ১০৪টি শাখা-কার্যালয়ে হামলা ২৯টির কার্যক্রম বন্ধ সহজ ভুলে পয়েন্ট খোয়ালো ম্যানইউ
Printed on: November 26, 2026
November 26, 2026
বিনোদন
বিনোদন

ওটিটিতে মুক্তি পাচ্ছে অজয়ের ‘দৃশ্যম ৩’

Published: November 26, 2026 at 11:48 AM
ওটিটিতে মুক্তি পাচ্ছে অজয়ের ‘দৃশ্যম ৩’

নাচ-গান কিংবা চোখ ধাঁধানো মারপিট নেই, নিরেট গল্পের গাঁথুনি আর অভিনয়ের গুণে দর্শকের বিপুল ভালোবাসা জিতেছে ‘দৃশ্যম’ ফ্র্যাঞ্চাইজি। গত ২ অক্টোবর মুক্তি পেয়েছে এর তৃতীয় তথা শেষ কিস্তি। প্রথম দুই সিনেমার চেয়ে ঢের বেশি সাফল্য পেয়েছে এটি। দর্শক-সমালোচকের ভূয়সী প্রশংসা আর বক্স অফিসে রেকর্ড পরিমাণ ব্যাবসা পেয়েছে ‘দৃশ্যম ৩’। সাড়া জাগানো সিনেমাটি অবশেষে আসছে ওটিটিতে। আজ শুক্রবার থেকে নেটফ্লিক্সে দেখা যাবে এটি। গতকাল বৃহস্পতিবার একটি প্রমোশনাল ভিডিও প্রকাশের মধ্য দিয়ে খবরটি জানিয়েছে নেটফ্লিক্স। প্রেক্ষাগৃহে মুক্তির পর অনেকেই অপেক্ষায় ছিলেন, ওটিটিতে আসার পর ‘দৃশ্যম ৩’ দেখবেন। এবার তাদের সেই অপেক্ষা শেষ হতে যাচ্ছে। হিন্দি ‘দৃশ্যম’ মূলত মালয়ালমের একই নামের সিনেমার রিমেক। তবে এই তৃতীয় কিস্তি সম্পূর্ণ ভিন্ন গল্পে নির্মাণ করা হয়েছে হিন্দিতে। অভিষেক পাঠক নির্মিত সিনেমাটি মালয়ালম ‘দৃশ্যম ৩’-এর চেয়েও ভালো হয়েছে বলে মন্তব্য করেছিলেন সমালোচকরা। সিনেমাটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন অজয় দেবগণ, জয়দীপ আহলাওয়াত, টাবু, শ্রিয়া সরণ, রজত কাপুর, প্রকাশ রাজ, ইশিতা দত্ত প্রমুখ। ১০০ কোটি রুপি বাজেটে নির্মিত সিনেমাটি বক্স অফিসে ৫৭৭ কোটি রুপিরও বেশি আয় করে হয়েছে ব্লকবাস্টার।