বুধবার ১৮ নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ || ৩রা অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ || ৭ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি
LIVE
শিরোনাম
চাঁপাইনবাবগঞ্জে ২১৫৫ মেট্রিক টন আমন ধান কিনবে খাদ্য বিভাগ সাড়ে ১১ মাসে ১৩ কোটি টাকার মাদকদ্রব্য ও চোরাচালানি পণ্য জব্দ ১৬ বিজিবির চাঁপাইনবাবগঞ্জে ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত আরো ৫২ জন নিয়ামতপুরে মজুত করা ২১৪ বস্তা সার উদ্ধার চাঁপাইনবাবগঞ্জ চেম্বারের আয়োজনে বুলু মিয়ার স্মরণসভা ও দোয়া মাহফিল তিন মাসে সঞ্চয়পত্রের নিট বিক্রি বেড়েছে ৪৮৯ কোটি টাকা একনেকে ৩৩ হাজার ২৯৮ কোটি টাকার ১৬ প্রকল্প অনুমোদন এআই দিয়ে পরীক্ষা পাসের দিন শেষ, দ. কোরিয়ায় সর্বোচ্চ সতর্কতা দুটি গিনেস ওয়ার্ল্ড রেকর্ডের স্বীকৃতি পেল মক্কার বিখ্যাত ক্লক টাওয়ার ধীরগতিতে এগোচ্ছে ঘূর্ণিঝড় আকভান, বাড়ছে বন্যার শঙ্কা
Printed on: November 18, 2026
November 18, 2026
নিয়ামতপুর
নিয়ামতপুর

নিয়ামতপুরে মজুত করা ২১৪ বস্তা সার উদ্ধার

Published: November 18, 2026 at 01:41 PM
নিয়ামতপুরে মজুত করা ২১৪ বস্তা সার উদ্ধার

নওগাঁর নিয়ামতপুর উপজেলায় বাহাদুরপুর ইউনিয়নের আঘোর বাজারে অভিযান চালিয়ে অবৈধভাবে মজুত করা ২১৪ বস্তা রাসায়ানিক সার জব্দ করেছে উপজেলা প্রশাসন। জব্দ করা সারের মধ্যে রয়েছে ১৯১ বস্তা ডিএপি ও ২৩ বস্তা ইউরিয়া। 

এ ঘটনায় আঘোর গ্রামের আবু সালামের ছেলে আবুল কালাম আজাদকে ২০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। 

বুধবার বিকেলে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুর্শিদা খাতুন। এ সময় উপজেলা কৃষি কর্মকর্তা রফিকুল ইসলাম উপস্থিত ছিলেন।

বিষয়টি নিশ্চিত করে উপজেলা নির্বাহী অফিসার মুর্শিদা খাতুন বলেন, ‘কৃষকদের জন্য বরাদ্দকৃত সার অবৈধভাবে মজুত করে কৃত্রিম সংকট সৃষ্টি কিংবা বেশি দামে বিক্রির কোনো সুযোগ নেই। সরকারি সার ব্যবস্থাপনা নীতিমালা লঙ্ঘন করে কেউ অবৈধভাবে সার মজুত করলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।’