বুধবার ১৮ নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ || ৩রা অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ || ৭ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি
LIVE
শিরোনাম
চাঁপাইনবাবগঞ্জে ২১৫৫ মেট্রিক টন আমন ধান কিনবে খাদ্য বিভাগ সাড়ে ১১ মাসে ১৩ কোটি টাকার মাদকদ্রব্য ও চোরাচালানি পণ্য জব্দ ১৬ বিজিবির চাঁপাইনবাবগঞ্জে ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত আরো ৫২ জন নিয়ামতপুরে মজুত করা ২১৪ বস্তা সার উদ্ধার চাঁপাইনবাবগঞ্জ চেম্বারের আয়োজনে বুলু মিয়ার স্মরণসভা ও দোয়া মাহফিল তিন মাসে সঞ্চয়পত্রের নিট বিক্রি বেড়েছে ৪৮৯ কোটি টাকা একনেকে ৩৩ হাজার ২৯৮ কোটি টাকার ১৬ প্রকল্প অনুমোদন এআই দিয়ে পরীক্ষা পাসের দিন শেষ, দ. কোরিয়ায় সর্বোচ্চ সতর্কতা দুটি গিনেস ওয়ার্ল্ড রেকর্ডের স্বীকৃতি পেল মক্কার বিখ্যাত ক্লক টাওয়ার ধীরগতিতে এগোচ্ছে ঘূর্ণিঝড় আকভান, বাড়ছে বন্যার শঙ্কা
Printed on: November 18, 2026
November 18, 2026
চাঁপাইনবাবগঞ্জ সদর
চাঁপাইনবাবগঞ্জ সদর

সাড়ে ১১ মাসে ১৩ কোটি টাকার মাদকদ্রব্য ও চোরাচালানি পণ্য জব্দ ১৬ বিজিবির

Published: November 18, 2026 at 01:44 PM
সাড়ে ১১ মাসে ১৩ কোটি টাকার  মাদকদ্রব্য ও চোরাচালানি পণ্য  জব্দ ১৬ বিজিবির

নওগাঁ ও চাঁপাইনবাবগঞ্জ জেলার ১১১.৫ কিলোমিটার দীর্ঘ সীমান্তে সাড়ে ১১ মাসে ১৩ কোটি ২১ লাখ ৭৭ হাজার ৪৯৮ টাকা মূল্যের বিভিন্ন প্রকার চোরাচালানি পণ্য ও মাদকদ্রব্য জব্দ করেছে ১৬ বিজিবির নওগাঁ ব্যাটালিয়ন। এছাড়া এই সময়কালে ১৫ হাজার ৫৮০টি টহল পরিচালনা করা হয় এবং টহল কার্যক্রমের ১৪১টি অভিযানে ৫৪ জনকে আটক করা হয়। 

বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে ১৬ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ আরিফুল ইসলাম মাসুম এসব তথ্য জানিয়েছেন।

তিনি জানান, মাদকদ্রব্যের অবৈধ পাচার রোধ এবং যুবসমাজকে মাদকের ভয়াবহ ছোবল থেকে রক্ষায় নিয়মিত মাদকবিরোধী অভিযান পরিচালিত হচ্ছে। চলতি বছরের ১ জানুয়ারি থেকে গত ১৫ নভেম্বর পর্যন্ত দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় সর্বমোট ১৫ হাজার ৫৮০টি টহল পরিচালনা করা হয়। টহল কার্যক্রমের ১৪১টি সফল অভিযানে ৫৪ জন আসামিসহ ১৩ কোটি ২১ লাখ ৭৭ হাজার ৪৯৮ টাকা মূল্যের বিভিন্ন প্রকার চোরাচালানি মালামাল ও মাদকদ্রব্য জব্দ করা হয়েছে। বিভিন্ন অভিযানে ৮ কোটি ৮৩ লাখ ৪৫ হাজার ৭৭৫ টাকা মূল্যের মাদকদ্রব্য জব্দ করা হয়। জব্দকৃত মাদকের মধ্যে রয়েছে— ৩ হাজার ১৭৩ বোতল বিভিন্ন প্রকার নেশাজাতীয় সিরাপ, ১ হাজার ৩১৮ পিস ভারতীয় ইয়াবা, ৩ কেজি ৩৪৩ গ্রাম গাঁজা ও ২০ পুরিয়া, ৮৮ হাজার ৮১২ পিস টাপেন্টাডল ট্যাবলেট, ১.৭৭৬ কেজি হেরোইন, ১.২৯০ কেজি ক্রিস্টাল মেথ (আইস), ২১ বোতল ভারতীয় মদ, ১১০ বোতল ফেনসিডিল এবং ১১ লিটার বাংলা মদ।

লে. কর্নেল মোহাম্মদ আরিফুল ইসলাম মাসুম আরো জানান, দেশের সীমান্ত সুরক্ষা নিশ্চিতকরণ, অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধ, মাদক, অস্ত্র ও অন্যান্য পণ্যের চোরাচালনা রোধ এবং অভ্যন্তরীণ আইন-শৃঙ্খলা রক্ষায় নিরলসভাবে দায়িত্ব পালন করে যাচ্ছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সীমান্তে সার্বক্ষণিক নজরদারি, গোয়েন্দা তৎপরতা, নিয়মিত টহল ও বিশেষ অভিযান পরিচালনার মাধ্যমে চোরাচালান ও মাদক পাচার প্রতিরোধ, পুশইন প্রচেষ্টা প্রতিহত এবং সীমান্তবর্তী জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে ব্যাটালিয়নটি নিরলস প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। সীমান্ত সুরক্ষার পাশাপাশি জনকল্যাণমূলক কার্যক্রম ও আধুনিক প্রযুক্তির ব্যবহারের মাধ্যমে একটি নিরাপদ, শান্তিপূর্ণ ও অপরাধমুক্ত সীমান্ত প্রতিষ্ঠায় নওগাঁ ব্যাটালিয়ন (১৬ বিজিবি) গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে।

তিনি আরো জানান, সীমান্ত অপরাধ প্রতিরোধে স্থানীয় জনগণের সম্পৃক্ততা বাড়াতে দায়িত্বপূর্ণ এলাকায় স্থানীয় জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সাধারণ জনগণের অংশগ্রহণে চলতি বছরে ৫৪০টি জনসচেতনতামূলক সভা করা হয়েছে। এসব সভায় মাদক পাচার, চোরাচালান, অবৈধ অনুপ্রবেশ, নারী ও শিশু পাচারসহ বিভিন্ন সীমান্ত অপরাধ সম্পর্কে জনগণকে সচেতন করার পাশাপাশি অপরাধমূলক কর্মকাণ্ডের তথ্য দিয়ে বিজিবিকে সহযোগিতার জন্য উদ্বুদ্ধ করা হচ্ছে। এছাড়া স্বল্প আয়ের জনগোষ্ঠী ও বেকার যুবকদের অবৈধ কর্মকাণ্ড থেকে দূরে রেখে আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টির লক্ষে গত ৯ আগস্ট থেকে ৩ সেপ্টেম্বর পর্যন্ত নওগাঁ ব্যাটালিয়নের সার্বিক ব্যবস্থাপনায় ‘মোবাইল ফোন সার্ভিসিং ও রিপেয়ারিং প্রশিক্ষণ’ আয়োজন করা হয়।