রবিবার ২২ নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ || ৭ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ || ১১ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি
LIVE
Printed on: November 22, 2026
November 01, 2026
কবিতা
কবিতা

হেমন্তের আল্পনা

Published: November 01, 2026 at 09:57 AM
হেমন্তের আল্পনা

রফিকুল ইসলাম


কুয়াশা তার ওড়না খানি

নদীর কূলে দেয় বিছিয়ে,

সকালবেলার আলসে বাতাস

গাছের কানে যায় ফিসিয়ে।

মাঠের কোণে ধান পেকেছে,

হলুদ বরণ রঙ এঁকেছে ,

সবুজ পাতার আড়াল থেকে

মটরশুঁটি চোখ মেলেছে।

খেজুর গাছের বুক চিরে ওই

মিষ্টি রসের ফোঁটা ঝরে,

টুনটুনি আর পিঁপড়ে দলও

রসদ নিতে ভিড় যে করে।

দিনের আলো কমিয়ে দিল

সূর্যমামা মিসকি হেসে

শীত বুড়িটা আসছে দেখো

হিম শিতল হাওয়ায় ভেসে।