আসমা উষা
শুক্রবার ছুটি ছুটিবার
ভারী মজার দিন,
শুক্রবারে পড়ালেখার
থাকে না’ক রুটিন।
এই বারেতে থাকেনা বাবার
অফিস যাওয়ার তাড়া,
সুস্বাদু সকল রান্নাবান্নায়
টেবিল থাকে ভরা।
শুক্রবারেতে বাবা-দাদুর
সাথে যখন জুম্মা পড়ে আসি,
মনের কথা খোদাকে বলে
অনাবিল সুখে ভাসি।
প্রিয়বার আমার শুক্রবার
তোমার কোনটা ভাই?
তোমারও প্রিয় এই বারটা
তাতে সন্দেহ নাই।
শুক্র বারটা নানা রকম
ফজিলতে পূর্ণ,
এই বারেতে দরুদ পড়ে
জীবন করি-ধন্য।
শুক্রবার টা মোদের জীবনে
বার বার ফিরে আসুক,
নানা রকম আনন্দেতে
জীবন মোদের কাটুক।