রবিবার ২২ নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ || ৭ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ || ১১ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি
LIVE
Printed on: November 22, 2026
November 01, 2026
কবিতা
কবিতা

হেমন্তের আগমনে

Published: November 01, 2026 at 09:56 AM
হেমন্তের আগমনে

ফারুক আহম্মেদ জীবন


ধরণীর বুকে শিশির কণা মুখে

এসেছে যে ঋতু হেমন্ত,

অপরূপা রূপে তাই সেজেছে প্রকৃতি

খুশির নেই যেনো অন্ত।

পল্লী গাঁয়ের ডোবা ঝিলের জলে

ভরেছে রঙিন শাপলা ফুলে,

মালা গেঁথে তা-যতো শিশু কিশোর

আনন্দেতে পরছে গলে।

হেমন্তের আগমন পরশে যেনো

আজ নাচে চিত্ত হরষে,

ঘাসে হাসে মুক্ত দানা চকচকে সোনা

রশ্মির কিরণে তুষার বরষে।

শরতের এখনো তো কাটেনি রেশ

হয়নি তো হেমন্তের শেষ,

তবু বইছে শীতের উত্তরে হিমেল বায়ু

আহা! কি ঠাণ্ডা আবেশ।

কার্তিক অগ্রহায়ণে আসে হেমন্ত

আসে প্রকৃতির নব সাজ,

ফোটে মল্লিকা ফুল শিউলি কামিনী

ছাতিম বকফুল গন্ধরাজ।

মাঠ জুড়ে সোনালী আমন ধানের

আহা!বইছে কি ম-ম ঘ্রাণ,

কয়দিন পর হবে নবান্ন পিঠা উৎসব

পিঠার স্বাদে ভরবে প্রাণ।