রবিবার ১১ অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ || ২৬শে আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ || ২৮ রবিউস সানি ১৪৪৮ হিজরি
LIVE
Printed on: October 11, 2026
October 11, 2026
বিনোদন
বিনোদন

অচেনা রূপে ধরা দিলেন সাদিয়া আয়মান

Published: October 11, 2026 at 12:21 PM
অচেনা রূপে ধরা দিলেন সাদিয়া আয়মান

বিউটি আর ফ্যাশনের মিশেলে প্রায়ই নিজেকে মেলে ধরে আলোচনায় আসেন পর্দার জনপ্রিয় অভিনেত্রী সাদিয়া আয়মান। এবার যেন নিজের ফ্যাশন স্টেটমেন্টে যোগ করলেন ভিন্ন এক মাত্রা। চেনা ছকের বাইরে গিয়ে ছড়িয়ে দিলেন খানিক উষ্ণতা; নতুন লুকে ফ্রেমবন্দি হওয়া এই সাদিয়া আয়মান যেন এবার খানিকটা অচেনা। সামাজিক মাধ্যমে নিজের একগুচ্ছ গ্ল্যামারাস ছবি ভক্তদের মাঝে শেয়ার করে নিয়েছেন সাদিয়া আয়মান। ছবিতে তাকে চমৎকার একটি অফ-শোল্ডার সাদা টপস এবং কালচে রঙের হাই-ওয়েস্টেড ট্রাউজারে বেশ স্টাইলিশ মেজাজে দেখা গেছে। এছাড়াও তার হাতে মানানসই ব্র্যান্ডেড ব্যাগ এবং খোলামেলা চুলে তার এই আত্মবিশ্বাসী লুক মুহূর্তেই সাড়া ফেলেছে ফ্যাশনপ্রেমীদের মাঝে। নিজের এই নতুন রূপের সঙ্গে মিল রেখে ক্যাপশনে সাদিয়া লিখেছেন, ‘লাইফ ইজ আ রানওয়ে অ্যান্ড আই অ্যাম সার্ভিং লুকস’, অর্থাৎ, ‘জীবনটা রানওয়ে আর ছড়িয়ে দিচ্ছি রূপের দ্যুতি।’ ছবিগুলো পোস্ট করার পরপরই ভক্তদের নানা প্রশংসামূলক মন্তব্যে ভরে ওঠে কমেন্ট বক্স। নেটিজেন ও অনুরাগী থেকে শুরু করে ফ্যাশনিস্তাদের অনেকেই তার এই গ্ল্যামারাস ও নান্দনিক অবতারের ভূয়সী প্রশংসা করছেন।