রবিবার ১১ অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ || ২৬শে আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ || ২৮ রবিউস সানি ১৪৪৮ হিজরি
LIVE
Printed on: October 11, 2026
October 11, 2026
চাঁপাইনবাবগঞ্জ সদর
চাঁপাইনবাবগঞ্জ সদর

চাঁপাইনবাবগঞ্জে একদিনে আরো ৯৭ জন ডেঙ্গু আক্রান্ত

Published: October 11, 2026 at 02:04 PM
চাঁপাইনবাবগঞ্জে  একদিনে আরো ৯৭ জন ডেঙ্গু আক্রান্ত

চাঁপাইনবাবগঞ্জে একদিন শনাক্ত কম হলেও গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু রোগীর শনাক্তের সংখ্যা বেড়েছে। আগের দিন ৩১ জন মানুষ শনাক্ত হলেও গত একদিনে ডেঙ্গু আক্রান্ত হয়েছেন আরো ৯৭ জন। 

নতুন করে আক্রান্তদের মধ্যে ৪২ জনকে জেলা হাসপাতালে, ১০ জনকে শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে, ১ জনকে গোমস্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও ১ জনকে ভোলাহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এছাড়া জেলা হাসপাতালের বহির্বিভাগে ৪৩ জনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেয়া হয়েছে।

অন্যদিকে সুস্থ হওয়ায় ৫৩ জনকে ছাড়পত্র দেয়া হয়েছে। একই সময়ে অবস্থার অবনতি হওয়ায় জেলা হাসপাতাল থেকে ২ জনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

বর্তমানে জেলার সরকারি হাসপাতালগুলোতে ভর্তি ডেঙ্গু রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৯৪ জনে। এর মধ্যে জেলা হাসপাতালে ৭৪ জন, শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১০ জন, গোমস্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৭ জন, নাচোল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২ জন এবং ভোলাহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১ জন রোগী ভর্তি রয়েছেন।

চাঁপাইনবাবগঞ্জ জেলা সিভিল সার্জন কার্যালয় ও ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালের প্রতিদিনের প্রতিবেদনে গতকাল রবিবার এই তথ্য জানানো হয়েছে। 

চলতি বছরে জেলা হাসপাতালে ডেঙ্গুতে মৃত্যু হয়েছে ৩ জনের।