রবিবার ১১ অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ || ২৬শে আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ || ২৮ রবিউস সানি ১৪৪৮ হিজরি
LIVE
Printed on: October 11, 2026
October 11, 2026
চাঁপাইনবাবগঞ্জ সদর
চাঁপাইনবাবগঞ্জ সদর

চাঁপাইনবাবগঞ্জে মাদক ব্যবসা বন্ধের দাবিতে মানববন্ধন এলাকাবাসীর

Published: October 11, 2026 at 02:06 PM
চাঁপাইনবাবগঞ্জে মাদক ব্যবসা বন্ধের দাবিতে মানববন্ধন এলাকাবাসীর

চাঁপাইনবাবগঞ্জে উদয়ন মোড়, জিয়ানগর, প্রান্তিকপাড়া, হাড্ডিপট্টি, চন্ডিতলা ও রেলবাগান এলাকার তরুণ প্রজন্মকে মাদকের ছোবল থেকে বাঁচানো ও মাদকের বিস্তার রোধে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের সচেতন জনগণের ব্যানারে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। 

রবিবার বেলা ১১টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে প্রায় ঘণ্টাব্যাপী অনুষ্ঠিত মানববন্ধনে এলাকাবাসীর পক্ষ থেকে বক্তব্য দেন— গ্রামপ্রধান বাহরাম আলী, রুহুল আমিন মন্ডল, শরিফুল ইসলাম, মোহাম্মদ আলী, পাতানুর রহমান পাতান, জিয়া মন্ডল, শওকত আলী, বেদানা বেগম, মোহাম্মদ আলীসহ অন্যরা। 

পরে নেতৃবৃন্দ জেলা প্রশাসক ও পুলিশ সুপার বরাবর স্মারকলিপি প্রদান করেন।