রবিবার ১১ অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ || ২৬শে আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ || ২৮ রবিউস সানি ১৪৪৮ হিজরি
LIVE
Printed on: October 11, 2026
October 11, 2026
চাঁপাইনবাবগঞ্জ সদর
চাঁপাইনবাবগঞ্জ সদর

চাঁপাইনবাবগঞ্জে বাল্যবিয়ে প্রতিরোধ ও শিশু সুরক্ষায় সংলাপ

Published: October 11, 2026 at 02:05 PM
চাঁপাইনবাবগঞ্জে বাল্যবিয়ে প্রতিরোধ ও শিশু সুরক্ষায় সংলাপ

চাঁপাইনবাবগঞ্জের সুন্দরপুরে বাল্যবিয়ে প্রতিরোধ ও শিশু সুরক্ষায় সচেতনতা বৃদ্ধির লক্ষে সংলাপ অনুষ্ঠিত হয়েছে।

রবিবার সদর উপজেলার সুন্দরপুর ইউনিয়নের আলহাজ আবদুস সামাদ কলেজের হলরুমে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের এসএসবিসি প্রকল্পের আয়োজনে এ সংলাপ অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আলহাজ আবদুস সামাদ কলেজের অধ্যক্ষ মো. রোকনুজ্জামান। আলোচক হিসেবে উপস্থিত ছিলেন— চাঁপাইনবাবগঞ্জে মহিলা বিষয়ক অধিদপ্তরের শিশু অধিকার কর্মকর্তা আবু তৈয়ব এম. রহমান। এছাড়া কলেজের সহকারী অধ্যাপক মো. হাবিবুর রহমান এবং এসএসবিসি প্রকল্পের ব্যবস্থাপক উত্তম মণ্ডল উপস্থিত ছিলেন। 

অনুষ্ঠানে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও ইমামসহ বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ অংশ নেন। অনুষ্ঠানটির সার্বিক সহযোগিতায় ছিলেন মো. পলাশ আহমেদ, মো. আয়াতুল্লাহ ও মো. আবদুল কাদের।