রবিবার ১১ অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ || ২৬শে আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ || ২৮ রবিউস সানি ১৪৪৮ হিজরি
LIVE
Printed on: October 11, 2026
October 11, 2026
চাঁপাইনবাবগঞ্জ সদর
চাঁপাইনবাবগঞ্জ সদর

চাঁপাইনবাবগঞ্জে অবিস্ফোরিত ৭টি ককটেল উদ্ধার

Published: October 11, 2026 at 02:13 PM
চাঁপাইনবাবগঞ্জে অবিস্ফোরিত ৭টি ককটেল উদ্ধার

চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার পৃথক দুটি স্থান থেকে ৭টি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করেছে পুলিশ। রবিবার সকালে পৌরসভার জোড়গাছি ও নতুনপাড়া এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় ককটেলগুলো উদ্ধার করা হয়।

চাঁপাইনবাবগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) এ.এন.এম. ওয়াসিম ফিরোজ জানান, চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার জোড়গাছি এলাকায় ককটেল পড়ে থাকতে দেখে স্থানীয়রা সদর মডেল থানা পুলিশকে সংবাদ দেন। খবর পেয়ে পুলিশ একটি বালুর স্তূপ থেকে ৩টি এবং তার ৫০০ গজ দূর থেকে আরো ৪টিসহ মোট ৭টি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করে। কে বা কারা ককটেলগুলো মজুত করেছিল তা শনাক্তে কাজ চলছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা। 

এদিকে সদর উপজেলার মহারাজপুর ইউনিয়নের ফিল্টেরহাট এলাকা থেকে আরো কয়েকটি ককটেল সদৃশ বস্তু উদ্ধার করা হয়েছে। রবিবার সন্ধ্যায় সদর থানা পুলিশ ও স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন-এসআরবি যৌথভাবে এই অভিযান চালায় বলে জানিয়েছেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) একরামুল হক। 

তিনি বলেন— ককটেল সদৃশ বস্তুগুলো একটি বালতির মধ্যে রাখা আছে। এসআরবির বোম্ব ডিস্পোজাল টিম এলে বোঝা যাবে এগুলো উদ্ধার করা হবে, তখন কতটা আছে তাও জানা যাবে।