রবিবার ১১ অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ || ২৬শে আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ || ২৮ রবিউস সানি ১৪৪৮ হিজরি
LIVE
Printed on: October 11, 2026
October 11, 2026
বিনোদন
বিনোদন

গোলাপি শাড়িতে ভক্তদের নজর কাড়লেন পরীমনি

Published: October 11, 2026 at 12:20 PM
গোলাপি শাড়িতে ভক্তদের নজর কাড়লেন পরীমনি

ঢালিউডের আলোচিত অভিনেত্রী পরীমনির নতুন ছবি ঘিরে মুগ্ধতা প্রকাশ করছেন ভক্তরা। গোলাপি শাড়ি, সোনালি গয়না আর পরিপাটি সাজে ধরা দিয়েছেন এই অভিনেত্রী। তিনটি ছবি পোস্ট করে নায়িকা ক্যাপশনে লিখেছেন, ‘বধূ কোন আলো লাগলো চোখে!’ প্রকাশিত ছবিগুলোতে তাকে দেখা গেছে উজ্জ্বল গোলাপি রঙের জমকালো শাড়িতে। শাড়ির পাড়জুড়ে সোনালি ও রুপালি নকশা, সঙ্গে মানানসই ব্লাউজ। গলায় ভারী সোনালি নেকলেস, কানে ঝুমকাধাঁচের দুল ও আঙুলে আংটি তার সাজে যোগ করেছে আভিজাত্য। মেকআপে চোখের গাঢ় আইলাইনার ও শ্যাডো, কপালে গোলাপি টিপ এবং ঠোঁটে উজ্জ্বল গোলাপি লিপস্টিক। চুল পেছনে পরিপাটি করে খোঁপা করা, তাতে সাজানো সাদা ফুল। হাতে মেহেদি ও লাল নখের রং পুরো সাজে এনেছে বাড়তি মাত্রা। ছবিতে সাদা দেয়ালের পাশে দাঁড়িয়ে ক্যামেরার দিকে তাকিয়ে পোজ দিয়েছেন পরীমনি। ঐতিহ্যবাহী সাজে তার এই উপস্থিতি নজর কেড়েছে ভক্তদের। মন্তব্যের ঘরে অনেকে অভিনেত্রীর রূপের প্রশংসা করেছেন। এক নেটিজেন লিখেছেন, ‘পরীকে দেখতে পরীর মতোই লাগে।’ আরেকজনের মন্তব্য, ‘আকাশ থেকে নেমে এসেছে ডানাকাটা সাদা পরী।’ অন্য এক ভক্ত লিখেছেন, ‘পরী আছে, কেবল ডানা দুখানা দরকার।’ আরেকজন লিখেছেন, ‘শাড়ি সাদা, সাজও সাদা; দেখতে একেবারে নিষ্পাপ পরী।’ অভিনয়ের পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমেও সরব পরীমনি। দুই সন্তানকে নিয়ে পারিবারিক ব্যস্ততার পাশাপাশি নিজের পোশাকের ব্র্যান্ড নিয়েও সময় কাটছে তার। তবে পর্দায় অভিনয়ের উপস্থিতি আগের তুলনায় অনিয়মিত। এর মধ্যেও সামাজিক মাধ্যমে নিজের ছবি ও নানা মুহূর্ত ভক্তদের সঙ্গে ভাগ করে নেন তিনি।