শুক্রবার ০২ অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ || ১৭ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ || ১৯ রবিউস সানি ১৪৪৮ হিজরি
LIVE
Printed on: October 02, 2026
October 02, 2026
বিনোদন
বিনোদন

আসছে ‘স্ত্রী’ ফ্র্যাঞ্চাইজির তৃতীয় কিস্তি

Published: October 02, 2026 at 10:26 AM
আসছে ‘স্ত্রী’ ফ্র্যাঞ্চাইজির তৃতীয় কিস্তি

অমর কৌশিক নির্মিত আলোচিত সিনেমা ‘স্ত্রী টু’। সিনেমাটিতে শ্রদ্ধা কাপুরের বিপরীতে অভিনয় করেন রাজকুমার রাও। ২০২৪ সালে মুক্তি পায় এটি। ৭৮.১৯ কোটি রুপি ব্যয়ে নির্মিত এ সিনেমা বিশ্বব্যাপী আয় করে ৮৫৭ কোটি রুপির বেশি। তাছাড়া সিনেমাটির ‘আজ কি রাত’ গানে নেচে ঝড় তুলেছিলেন তামান্না ভাটিয়া। ‘স্ত্রী’ ফ্র্যাঞ্চাইজির প্রথম কিস্তি ২০১৮ সালে মুক্তি পায়। ৬ বছর বিরতির পর দ্বিতীয় কিস্তি নিয়ে আসেন পরিচালক। অপেক্ষার অবসান ঘটিয়ে সিনেমাটির তৃতীয় কিস্তি দর্শকদের সাম আনার ঘোষণা দিলেন প্রযোজক দিনেশ ভিজান। কয়েক দিন আগে একটি অনুষ্ঠানে এ বিষয়ে কথা বলেন দিনেশ ভিজান। তিনি জানান, সিনেমাটির চিত্রনাট্যের কাজ ইতোমধ্যেই শেষ হয়েছে। তবে অমর কৌশিকের পরিকল্পনা সম্পর্কে কোনো তথ্য প্রকাশ করতে অপারগতা প্রকাশ করেন তিনি।

দিনেশ ভিজান বলেন, “স্ত্রী থ্রি’ ২০২৮ সালে আসবে। আপনারা যা কিছু ভেবেছেন, সব মাথা থেকে বের করে দিন। আমি এর বেশি কিছু বললে আপনারা আমার ওপর খুব রাগ করবেন। কারণ সে (অমর কৌশিক) চিত্রনাট্য লেখা শেষ করেছে। তার ধারণা-আমি কৌতূহল বা উত্তেজনা নষ্ট করে ফেলি।” তবে একটি বিষয় নিশ্চিত করেছেন যে, ‘স্ত্রী’ সিনেমায় যে উপাদানগুলো দর্শকদের ভালো লেগেছে, সেগুলো পরবর্তী সিনেমায়ও থাকবে। দিনেশ ভিজান বলেন, “স্ত্রী’-এর সবকিছু আপনাদের ভালো লেগেছে, সেগুলো সবই থাকবে। তবে গল্পটি কোথা থেকে শুরু হবে এবং কোথায় গিয়ে শেষ হবে-তা চমক হিসেবে রাখছি।” পরিচালক অমর কৌশিকের গুরুত্ব বর্ণণা করে দিনেশ ভিজান বলেন, “স্ত্রী’ ফ্র্যাঞ্চাইজির জন্য অমর কৌশিক অত্যন্ত গুরুত্বপূর্ণ। ‘মহাবতার’-এর কাজ শেষ করার পর ‘স্ত্রী থ্রি’-এর কাজে হাত দেবেন।

ভগবান পরশুরামের কাহিনি অবলম্বনে তৈরি হচ্ছে ‘মহাবতার’। সিনেমাটির প্রধান চরিত্রে অভিনয় করবেন ভিকি কৌশল।” নতুন বছরে ‘স্ত্রী থ্রি’ সিনেমার দৃশ্যধারণের কাজ শুরু করবেন। এসব তথ্য স্মরণ করে দিনেশ ভিজান বলেন, “অমর কৌশিক ‘স্ত্রী’ এবং পুরো হরর-কমেডি ফ্র্যাঞ্চাইজির সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ। সে আমাদের সবচেয়ে উচ্চাভিলাষী ‘মহাবতার’ সিনেমা পরিচালনা করছে, এটি ভগবান পরশুরামের গল্প। জানুয়ারির শেষ দিকে সিনেমাটির শুটিং শুরু হবে এবং জুনের মধ্যে শেষ হবে। আগামী বছরের শেষ দিকে আমরা ‘স্ত্রী থ্রি’-এর শুটিং শুরু করব।” অর্থাৎ, ২০২৮ সালে মুক্তি পাবে ‘স্ত্রী থ্রি’ সিনেমা, তা নিশ্চিত। তবে ঠিক কোন সময়ে মুক্তি পাবে, তা জানাননি দিনেশ ভিজান। তার ভাষায়-“স্বাধীনতা দিবস কিংবা বড়দিনের সময় সিনেমাটি মুক্তি পেতে পারে।” ‘স্ত্রী থ্রি’ সিনেমায় রাজকুমার রাও এবং শ্রদ্ধা কাপুরের পাশাপাশি অক্ষয় কুমারেরও ফেরার কথা রয়েছে। ‘স্ত্রী টু’ সিনেমায় তার চরিত্রকে চন্দ্রভানের বংশধর হিসেবে পরিচয় করিয়ে দেওয়া হয়েছিল, যে চরিত্র ফ্র্যাঞ্চাইজির পৌরাণিক কাহিনির একটি গুরুত্বপূর্ণ অংশ। তবে পূর্বের মতো নতুন কিস্তিতে তামান্না ভাটিয়া থাকবেন কি না তা জানাননি প্রযোজক দিনেশ।