শুক্রবার ০২ অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ || ১৭ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ || ১৯ রবিউস সানি ১৪৪৮ হিজরি
LIVE
Printed on: October 02, 2026
October 02, 2026
চাঁপাইনবাবগঞ্জ সদর
চাঁপাইনবাবগঞ্জ সদর

চাঁপাইনবাবগঞ্জের অনুপনগরে মিজানকে হত্যার ঘটনায় গ্রেপ্তার ১

Published: October 02, 2026 at 01:50 PM
চাঁপাইনবাবগঞ্জের অনুপনগরে মিজানকে হত্যার ঘটনায় গ্রেপ্তার ১

চাঁপাইনবাবগঞ্জে মিজানুর রহমান মিজান (২২)কে হত্যার ঘটনায় মো. শাহিন আলী (২৪) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার যুবক সদর উপজেলার চর অনুপনগর ইউনিয়নের অনুপনগর মোল্লাপাড়া গ্রামের জুয়েল রানার ছেলে। গত ৩০ সেপ্টেম্বর তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার শাহীন আলী ১৬৪ ধারায় হত্যার ঘটনার দায় স্বীকার করে অঅদালতে জবাবনন্দি দিয়েছেন বলে পুলিশ জানিয়েছে।

সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) একারামুল হোসাইন সাংবাদিকদের এই তথ্য জানান। 

ওসি আরো জানান, অনুপনগর মোল্লাপাড়া গ্রামের মৃত শফিকুল ইসলামের ছেলে মিজানুর রহমান পেশায় একজন শ্রমিক। তিনি বিভিন্ন সময় বিভিন্ন ধরনের কাজ করে জীবিকা নির্বাহ করতেন। গত ২৯ সেপ্টেম্বর রাত ১০টার দিকে তার মা মোসা. রুবেদা বেগম তার ছেলে মিজানুর রহমানকে বাড়িতে দেখেন। পরবর্তীতে তিনি রাতের খাওয়া-দাওয়া সেরে ঘুমিয়ে পড়েন। পরের দিন ৩০ সেপ্টেম্বর সকাল ভোর ৬টার দিকে কয়েশের ছেলে বাদীনির প্রতিবেশী মামাতো ভাই মো. কাউসার আলী (৩৫) তার বাড়িতে বাড়িতে এসে জানায় মিজানুর রহমান-কে বা কারা হত্যা করে মরদেহ অনুপনগর সেবা ইট ভাটার মধ্যে চলাচলের রাস্তায় ফেলে রেখেছে। পরে নিহত মিজানের মা থানায় হাজির হয়ে মামলা দায়ের করেন। মামলাটির তদন্তভার সদর মডেল থানার এসআই মো. বেল্লাল হোসেনকে দেয়া হয়।  

এরপর পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাসের সরাসরি তত্ত্বাবধান ও দিক নির্দেশনায় এবং অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) একরামুল হক, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) ইয়াসির আরাফাত, অফিসার ইনচার্জ একরামুল হোসাইনের নেতৃত্বে এসআই মো: বেল্লাল হোসেনসহ সদর মডেল থানার একটি চৌকস টিম মামলার তদন্তকালে বিভিন্ন তথ্য প্রযুক্তি সহায়তায় মিজানুর রহমানের হত্যার ঘটনা উদ্ঘাটনের জন্য শাহিনকে আটক করে। 

জিজ্ঞাসাবাদে তার দেয়া তথ্যের ভিত্তিতে শাহিনের বাড়ি হতে হত্যার কাজে ব্যবহৃত একটি চাকু উদ্ধার করা হয়। পরবর্তীতে ফৌজদারী কার্যবিধির ১৬৪ ধারা মোতাবেক জবাবনন্দি গ্রহণের জন্য শাহিনকে অতিরিক্ত চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়। আদালতে শাহীন হত্যার ঘটনার দায় স্বীকার করে জবানবন্দি প্রদান করেন।

ওসি এমরামুল হোসাইন আরো জানান, মূলত মাদক সংক্রান্ত বিষয়কে কেন্দ্র করে হত্যাকাণ্ডের এ ঘটনাটি ঘটেছে। মামলাটি তদন্ত চলছে, তদন্ত শেষে বিস্তারিত জানা যাবে। 

প্রসঙ্গত, গত বুধবার চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার চরঅনুপনগর ইউনিয়নের মোল্লাপাড়া এলাকার একটি ইটভাটা থেকে মিজানুর রহমান মিজান (২১) এর মরদেহ উদ্ধার করে পুলিশ।