শুক্রবার ০২ অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ || ১৭ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ || ১৯ রবিউস সানি ১৪৪৮ হিজরি
LIVE
Printed on: October 02, 2026
October 02, 2026
চাঁপাইনবাবগঞ্জ সদর
চাঁপাইনবাবগঞ্জ সদর

তাহখানা মাজারের সম্পাদক আফজাল আজিজী আর নেই

Published: October 02, 2026 at 01:45 PM
তাহখানা মাজারের সম্পাদক আফজাল আজিজী আর নেই

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার ঐতিহাসিক সোনামসজিদ এলাকায় অবস্থিত তাহখানা মাজারের সম্পাদক, জেলা শহরের বড় ইন্দারা মোড়ের বাসিন্দা মরহুম শাহজাহান আলী মিঞার (পচু হাজী) ২য় সন্তান মিঞা আলী আফজাল আজিজী (আল্লা লাক্ষা) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়াইন্না ইলাহি রাজিউন)। গত বৃহস্পতিবার দিবাগত রাত ১২ টা ৪০ মিনিটে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে মিঞা আলী আফজাল আজিজী চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন।

শুক্রবার দুপুর ২টায় চাঁপাইনবাবগঞ্জ জেলা শহরের নিমতলাস্থ ফকিরপাড়া ঈদগাহে ময়দানে মরহুমের নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। তার জানাজায় চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য মো. নূরুল ইসলাম বুলবুল, তাহখানা মাজারের সভাপতি ও জেলা প্রশাসক আবু ছালেহ মো. মুসা জঙ্গী, জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি আবু বকর, সদর উপজেলা জামায়াতের আমীর হাফেজ গোলাম রাব্বানি, চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার সাবেক কাউন্সিলর শাহজালাল শাহিন. সাংবাদিক কামাল সুকরানা ও মেহেদি হাসানসহ আত্মীয়স্বজন, এলাকার শুভাকাঙ্খী ও শত শত মুসল্লীরা অংশ নেন। পরে ফকিরপাড়া গোরস্থানে দাফন সম্পন্ন হয়।