শুক্রবার ০২ অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ || ১৭ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ || ১৯ রবিউস সানি ১৪৪৮ হিজরি
LIVE
Printed on: October 02, 2026
October 02, 2026
খেলাধুলা
খেলাধুলা

প্রকাশ পেলো ওয়ানডে বিশ্বকাপের গ্রুপিং

Published: October 02, 2026 at 12:05 PM
প্রকাশ পেলো ওয়ানডে বিশ্বকাপের গ্রুপিং

দক্ষিণ আফ্রিকা, জিম্বাবুয়ে এবং নামিবিয়াতে বসছে ২০২৭ ওয়ানডে বিশ্বকাপের আসর। টুর্নামেন্টের ঠিক এক বছর আগে গ্রুপিং এবং সূচি উন্মোচনের অনুষ্ঠান করা হচ্ছে। প্রকাশ করা হয়েছে গ্রুপিং। বিশ্বকাপে বাংলাদেশ খেলবে বি গ্রুপে। সঙ্গী হিসেবে আছে ইংল্যান্ড, নিউজিল্যান্ড, শ্রীলঙ্কা, দক্ষিণ আফ্রিকা এবং বাছাইপর্ব পার কওে আসা এশটি দল। এয়াড়া এ গ্রুপে রয়েছে ভারত এবং পাকিস্তান, সাথে আফগানিস্তান, অস্ট্রেলিয়া, জিম্বাবুয়ে এবং বাছাইপর্ব পার কওে আসা এশটি দল। ১২ দল দুই গ্রুপে ভাগ হয়ে খেলবে গ্রুপ পর্বে। প্রতি গ্রুপে ৬টি কওে দল। বিশ্বকাপে মোট যাবে ১৪ দল। যেখানে র‌্যাঙ্কিংয়ের ভিত্তিতে ১০ দল নিশ্চিত হয়ে গেছে। বাকি ৪ দল আসবে বাছাইপর্ব পার করে। বাছাইপর্ব পার কওে আসা চার দলের মধ্যে নিচের দিকের ৩ দল খেলবে সুপার সিরিজে। সেখানে লিগ পর্বেও খেলা শেষে ৩ দলের মধ্যে শীর্ষ দলটি যোগ দেবে বাছাইপর্বেও শীর্ষ দলের সাথে। সরাসরি বিশ্বকাপে আসা ১০ দলের সাথে বাছাইপর্ব পার কওে আসা দুই দল মিলে ১২ দল খেলবে গ্রুপ পর্বে। দুই গ্রুপ থেকে সেরা ৩টি কওে দল এবং ৭ম দল হিসেবে দুই গ্রুপ মিলিয়ে সেরা ৪র্থ দল যাবে সুপার সেভেন রাউন্ডে। সেখানে লিগ পদ্ধতিতে খেলা শেষে সেরা চার দল যাবে সেমিতে। সেমিফাইনালে সুপার সেভেনের প্রথম স্থানে থাকা দল খেলবে চতুর্থ স্থানের দলের বিপক্ষে। দ্বিতীয় স্থানে থাকা দল খেলবে তৃতীয় স্থানে থাকা দলের বিপক্ষে। দুই সেমিফাইনালে জয়ী দুই দল যাবে ফাইনালে। আগামী ২০২৭ সালের ২ অক্টোবর শুরু হবে ওয়ানডে বিশ্বকাপ। ফাইনাল ২১ নভেম্বর। 

বিশ্বকাপের গ্রুপিং-

গ্রুপ এ

আফগানিস্তান, অস্ট্রেলিয়া, ভারত, পাকিস্তান, জিম্বাবুয়ে, কোয়ালিফায়ার এ।


গ্রুপ বি

বাংলাদেশ, ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, শ্রীলঙ্কা, নিউজিল্যান্ড, কোয়ালিফায়ার বি।