লিওনেল মেসির আর্জেন্টাইন অধ্যায় কার্যত শেষ। স্রেফ একটি আনুষ্ঠানিক ম্যাচ খেলেই তিনি জাতীয় দলকে বিদায় বলবেন। ইতোমধ্যে মেসি-পরবর্তী যুগে নতুন অধিনায়ক হিসেবে যাত্রা শুরু করেছেন ক্রিস্টিয়ান রোমেরো। এমন হাওয়া বদলের পরিস্থিতিতে মাঠে নেমে বলিভিয়াকে ৪-০ গোলে বিধ্বস্ত করল লিওনেল স্কালোনির দল। সেপ্টেম্বর-অক্টোবরের ফিফা উইন্ডোতে তিনটি প্রীতি ম্যাচ খেলবে আর্জেন্টিনা। এর মধ্যে প্রথম ম্যাচে গতকাল বৃহস্পতিবার ভোরে ঘরের মাঠ কর্দোবার মারিও আলবার্তো কেম্পেস স্টেডিয়ামে তারা বলিভিয়ার ওপর পুরোদমে দাপট দেখিয়েছে। আর্জেন্টিনার পক্ষে একটি করে গোল করেছেন লাউতারো মার্টিনেজ, নিকো পাজ, অধিনায়ক রোমেরো এবং হোসে ম্যানুয়েল লোপেজ। পুরো ম্যাচে ৬৯ শতাংশ পজেশনের পাশাপাশি ১৬ শটের মধ্যে ৬টি লক্ষ্যে ছিল আলবিসেলেস্তেদের। বিপরীতে লাতিন প্রতিপক্ষ বলিভিয়া মাত্র তিনটি শট নিলেও এর একটিও লক্ষ্যে রাখতে পারেনি। ম্যাচের দুই অর্ধে দুটি করে গোল দিয়েছে আর্জেন্টিনা। ম্যাচের শুরু থেকেই বলিভিয়াকে চেপে ধরে আর্জেন্টিনা। তাদের রক্ষণকে ক্রমাগত ব্যস্ত রাখার মাঝে ১৯ মিনিটে লিড নেওয়া গোলটি করেন লাউতারো। অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টারের বাড়ানো বল দ্বিতীয় চেষ্টায় নিয়ন্ত্রণে নিয়ে ডি-বক্সে ঢ়ুকে তিনি কাছের পোস্ট দিয়ে জাল কাঁপান। ২৯ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন নিকো পাজ। এজাকুয়েল প্যালাসিওসের রক্ষণচেরা পাস পেয়ে ঠাণ্ডা মাথায় গোলরক্ষকের মাথার ওপর দিয়ে জাতীয় দলে তিনি নিজের দ্বিতীয় গোলটি করেন। বিরতির আগমুহূর্তে আলভারেজের কঠিন জায়গা থেকে নেওয়া শট বলিভিয়া গোলরক্ষককে ফাঁকি দিতে পারেনি। দ্বিতীয়ার্ধে ফিরেও একই তালে আক্রমণ অব্যাহত রাখে আর্জেন্টাইনরা। ৫৪ মিনিটে তারা ব্যবধান আরও বাড়ায়। পাজের ফ্রি-কিকে আসা বলে হেড দিয়ে গোল করেন রোমেরো। অধিনায়কত্বের নতুন যাত্রাটা তিনি স্মরণীয় করে রাখলেন দারুণ এই গোলে। আলভারেজের ৭৬তম মিনিটে নেওয়া ফ্রি-কিক অল্পের জন্য বাইরে দিয়ে যায়। এর পরই লিওনার্দো বালের্দি সুযোগ পেলেও পা ছোঁয়াতে না পারায় গোল পাননি। বদলি নামা ফ্রাঙ্কো লোপেজও সুযোগ পেয়েছিলেন, তবে তার শট যায় ক্রসবারের ওপর দিয়ে। ৮৫ মিনিটে তার একটি গোল অফসাইডে বাতিল হওয়ার পরের মিনিটে ডি-বক্সে ঢ়ুকে গোল করেন লোপেজ। আর্জেন্টিনার জয় নিশ্চিত হয় ৪-০ গোলের বড় ব্যবধানে।
শিরোনাম
নাগরিক ফোরামের স্থায়িত্বশীলতা বিষয়ক কর্মশালা
গোমস্তাপুরে শিক্ষার্থীদের মাদকবিরোধী আলোচনা ও শপথ পাঠ
জেলা হাসপাতালে ১২০০টি ডেঙ্গু শনাক্তকরণ কিট দিল এরফান গ্রুপ
মানুষের জীবনমান উন্নয়নে কাজ করছে সরকার : শিবগঞ্জে প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী
চাঁপাইনবাবগঞ্জ জেলায় শুরু হয়েছে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ
চাঁপাইনবাবগঞ্জে আবারো শতাধিক ছাড়াল একদিনে ডেঙ্গু আক্রান্ত
শিশু অ্যাকাডেমির আলোচনা ও পুরস্কার বিতরণ
এসআরবি ও পুলিশের যৌথ অভিযানে মহারাজপুর থেকে ১৭ ককটেল উদ্ধার
আসছে ‘ফেউ’-এর দ্বিতীয় সিজন
‘বার্থডে গার্ল’ লুকে ধরা দিলেন অপু
Printed on: October 13, 2026
October 01, 2026
খেলাধুলা
আর্জেন্টিনার সামনে পাত্তা পেলোনা বলিভিয়া
সর্বশেষ খবর
নাগরিক ফোরামের স্থায়িত্বশীলতা বিষয়ক কর্মশালা
Oct 12, 2026