শুক্রবার ০২ অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ || ১৭ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ || ১৯ রবিউস সানি ১৪৪৮ হিজরি
LIVE
Printed on: October 02, 2026
October 02, 2026
চাঁপাইনবাবগঞ্জ সদর
চাঁপাইনবাবগঞ্জ সদর

চাঁপাইনবাবগঞ্জ চক্ষু হাসপাতালে যুক্ত হলেন বিশেষজ্ঞ চিকিৎসক

Published: October 02, 2026 at 01:46 PM
চাঁপাইনবাবগঞ্জ চক্ষু হাসপাতালে যুক্ত হলেন বিশেষজ্ঞ চিকিৎসক

চাঁপাইনবাবগঞ্জ চক্ষু হাসপাতালে নিয়মিত চিকিৎসা সেবার মান বাড়াতে আরো একজন অভিজ্ঞ ও চক্ষু বিশেষজ্ঞ নিয়োগ দেয়া হয়েছে। চক্ষু হাসপাতালে শুক্রবার রাজশাহী মেডিকেল কলেজের চক্ষু বিভাগের অধ্যাপক ও বিভাগীয় প্রধান প্রফেসর ডা. মো. আমিনুর রশীদ আকন্দ যোগ দিয়েছেন। 

চক্ষু হাসপাতাল পরিচালনা পর্ষদের সভাপতি ও চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার সাবেক মেয়র মোহাম্মদ নজরুল ইসলাম বলেন, এখানে আধুনিক যন্ত্রপাতি ও বিশেষজ্ঞ চিকিৎসকদের মাধ্যমে চোখের বিভিন্ন রোগের চিকিৎসা ও অপারেশন করা হয়। বিশেষ করে বৃহস্পতিবার ও শুক্রবার জেলার বিভিন্ন উপজেলাসহ আশপাশের জেলা থেকে বিপুলসংখ্যক মানুষ চিকিৎসাসেবা নিতে আসেন এ হাসপাতালে। এ ২দিন বিশেষজ্ঞ চিকিৎসক সেবা প্রাদন করেন। এছাড়া বাকিদিনগুলোতে অন্য চিকিৎসকদের কাছ থেকে চিকিৎসাসেবা নিয়ে যান অনেকেই। চক্ষু বিশেষজ্ঞ থাকায় প্রয়োজনীয় পরীক্ষা, পরামর্শ ও চিকিৎসা প্রদান করা হয়। এসময় উপস্থিত ছিলেন, সাধারণ সম্পাদক মো. আব্দুল হাকিম, কোষাধ্যক্ষ আব্দুল হান্নান রজু, চক্ষু বিশেষজ্ঞ ডা. ময়েজ উদ্দিনসহ অন্যান্য চিকিৎসক ও সদস্যবৃন্দ।