আসছে বাঙালি সনাতন ধর্মাবলবীদের সবচেয়ে বড় উৎসব শারদীয় দুর্গাপূজা। পুজোর বাকি আর মাত্র কয়েক সপ্তাহ। এমন আবহে পুজার সাঁজে সেজে উঠলেন চিত্রনায়িকা পূজা চেরী। সামাজিক মাধ্যমে দুর্গা প্রতিমার সামনে তোলা বেশ কয়েকটি মনকাড়া ছবি ভক্তদের সঙ্গে ভাগ করে নিয়েছেন তিনি। ছবিগুলোতে অফ-হোয়াইট শাড়ি ও সবুজ ব্লাউজে বাঙালিয়ানায় ধরা দিয়েছেন এই চিত্রনায়িকা। ছবিগুলোর ক্যাপশনে দেবী দুর্গার মহিমা ও নারীশক্তির জয়গান গেয়ে একটি আবেগঘন বার্তা দিয়েছেন পূজা চেরী। লিখেছেন, ‘দেবী দুর্গা শুধু প্রতিমায় নন, তিনি প্রতিটি নারীর অন্তরে জেগে থাকা সেই শক্তি- যে শক্তি ভাঙে, আবার নিজেই নিজেকে গড়ে! অন্ধকার যত গভীরই হোক, একদিন আলো তার পথ ঠিকই খুঁজে নেয়। এটাই দেবী দুর্গার আগমনের অর্থ।’ অভিনেত্রীর এই চোখজুড়ানো রূপ আর অর্থবহ বার্তা নেটিজেনদের প্রশংসায় ভাসছে। পোস্টের মন্তব্যঘরে ভক্ত-অনুরাগীরা তাকে শারদীয় শুভেচ্ছা জানানোর পাশাপাশি ভালোবাসায় ভরিয়ে দিচ্ছেন। কমেন্ট বক্সে কেউ কেউ তাকে ‘দেবী’ আখ্যা দিয়েছেন, আবার অনেকে ‘জয় মা দুর্গা’ ধ্বনিতে পুজোর আগাম শুভেচ্ছা জানিয়েছেন।
শিরোনাম
নাগরিক ফোরামের স্থায়িত্বশীলতা বিষয়ক কর্মশালা
গোমস্তাপুরে শিক্ষার্থীদের মাদকবিরোধী আলোচনা ও শপথ পাঠ
জেলা হাসপাতালে ১২০০টি ডেঙ্গু শনাক্তকরণ কিট দিল এরফান গ্রুপ
মানুষের জীবনমান উন্নয়নে কাজ করছে সরকার : শিবগঞ্জে প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী
চাঁপাইনবাবগঞ্জ জেলায় শুরু হয়েছে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ
চাঁপাইনবাবগঞ্জে আবারো শতাধিক ছাড়াল একদিনে ডেঙ্গু আক্রান্ত
শিশু অ্যাকাডেমির আলোচনা ও পুরস্কার বিতরণ
এসআরবি ও পুলিশের যৌথ অভিযানে মহারাজপুর থেকে ১৭ ককটেল উদ্ধার
আসছে ‘ফেউ’-এর দ্বিতীয় সিজন
‘বার্থডে গার্ল’ লুকে ধরা দিলেন অপু
সর্বশেষ খবর
নাগরিক ফোরামের স্থায়িত্বশীলতা বিষয়ক কর্মশালা
Oct 12, 2026