শনিবার ২৬ সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ || ১১ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ || ১৩ রবিউস সানি ১৪৪৮ হিজরি
LIVE
শিরোনাম
ধ্বংসস্তূপের উপর দাঁড়িয়ে আজ একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হয়েছে : জেলা পরিষদ আয়োজিত জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা অনুষ্ঠানে জনপ্রশাসন প্রতিমন্ত্রী চাঁপাইনবাবগঞ্জ জেলা আইনশৃঙ্খলা কমিটির বিশেষ সভা চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ৯৬ জন চাঁপাইনবাবগঞ্জে একদিনে শ্বাসকষ্ট নিয়ে ১২ শিশু হাসপাতালে রামেকে চলতি বছরে মারা যাওয়া ১৩ ডেঙ্গু রোগীর ৫ জনই চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা চাঁপাইনবাবগঞ্জে এডিস মশা নিধনে অভিযান অব্যাহত চাঁপাইনবাবগঞ্জে বাল্যবিবাহ, ডেঙ্গু ও শিশুর প্রতি সহিংসতা বন্ধে সংলাপ চাঁপাইনবাবগঞ্জে যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের বিক্ষোভ পলশা মিস্ত্রিপাড়া জামে মসজিদ : ‘৪০ দিন’ নামাজ বাস্তবায়ন কর্মসূচির পুরস্কার বিতরণ
Printed on: September 26, 2026
September 26, 2026
চাঁপাইনবাবগঞ্জ সদর
চাঁপাইনবাবগঞ্জ সদর

চাঁপাইনবাবগঞ্জ জেলা আইনশৃঙ্খলা কমিটির বিশেষ সভা

Published: September 26, 2026 at 02:05 PM
চাঁপাইনবাবগঞ্জ জেলা আইনশৃঙ্খলা কমিটির  বিশেষ সভা

চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসনের আইনশৃঙ্খলা কমিটির বিশেষ সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়। 

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ জেলার দায়িত্বে থাকা জনপ্রশাসন ও খাদ্য মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. আব্দুল বারী এমপি। 

চাঁপাইনবাবগঞ্জের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট আবু ছালেহ মো. মুসা জঙ্গীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা ও প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ, ডেঙ্গু পরিস্থিতি, বারঘরিয়া-সোনামসজিদ মহসড়কের নির্মাণ কাজ, মাদক নিয়ন্ত্রণ, পৌরসভার বিভিন্ন প্রকল্প, যানজট নিরসনসহ জেলার সার্বিক বিষয়ে আলোচনা হয়। 

সভায় উপস্থিত ছিলেন— চাঁপাইনবাবগঞ্জ-৩ (সদর) আসনের সংসদ সদস্য মো. নূরুল ইসলাম বুলবুল, চাঁপাইনবাবগঞ্জ-১ (শিবগঞ্জ) আসনের সংসদ সদস্য ড. মো. কেরামত আলী, রাজশাহী বিভাগীয় কমিশনার (অতিরিক্ত সচিব) মো. ইউসুফ আলী, চাঁপাইনবাবগঞ্জ জেলা পরিষদের প্রশাসক সাবেক এমপি মো. হারুনুর রশিদ, স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক ও চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার প্রশাসক উজ্জ্বল কুমার ঘোষ, বাংলাদেশ পুলিশের রাজশাহী রেঞ্জের অ্যাডিশনাল ডিআইজি (অপারেশনস্) খন্দকার মো. শামীম হোসেন, চাঁপাইনবাবগঞ্জ জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) এ.এন.এম. ওয়াসিম ফিরোজ, জেলা বিএনপির আহ্বায়ক গোলাম জাকারিয়া, চাঁপাইনবাবগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি আব্দুল ওয়াহেদসহ জেলা আইনশৃঙ্খলা কমিটির সদস্যবৃন্দ।