শনিবার ২৬ সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ || ১১ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ || ১৩ রবিউস সানি ১৪৪৮ হিজরি
LIVE
শিরোনাম
ধ্বংসস্তূপের উপর দাঁড়িয়ে আজ একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হয়েছে : জেলা পরিষদ আয়োজিত জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা অনুষ্ঠানে জনপ্রশাসন প্রতিমন্ত্রী চাঁপাইনবাবগঞ্জ জেলা আইনশৃঙ্খলা কমিটির বিশেষ সভা চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ৯৬ জন চাঁপাইনবাবগঞ্জে একদিনে শ্বাসকষ্ট নিয়ে ১২ শিশু হাসপাতালে রামেকে চলতি বছরে মারা যাওয়া ১৩ ডেঙ্গু রোগীর ৫ জনই চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা চাঁপাইনবাবগঞ্জে এডিস মশা নিধনে অভিযান অব্যাহত চাঁপাইনবাবগঞ্জে বাল্যবিবাহ, ডেঙ্গু ও শিশুর প্রতি সহিংসতা বন্ধে সংলাপ চাঁপাইনবাবগঞ্জে যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের বিক্ষোভ পলশা মিস্ত্রিপাড়া জামে মসজিদ : ‘৪০ দিন’ নামাজ বাস্তবায়ন কর্মসূচির পুরস্কার বিতরণ
Printed on: September 26, 2026
September 26, 2026
চাঁপাইনবাবগঞ্জ সদর
চাঁপাইনবাবগঞ্জ সদর

রামেকে চলতি বছরে মারা যাওয়া ১৩ ডেঙ্গু রোগীর ৫ জনই চাঁপাইনবাবগঞ্জের

Published: September 26, 2026 at 01:56 PM
রামেকে চলতি বছরে মারা যাওয়া ১৩ ডেঙ্গু   রোগীর ৫ জনই চাঁপাইনবাবগঞ্জের

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে (রামেক) চলতি বছরের ২৬ সেপ্টেম্বর পর্যন্ত মোট ১৩ জন ডেঙ্গু রোগীর মৃত্যু হয়েছে। তার মধ্যে ৫ জনই চাঁপাইনবাবগঞ্জের রোগী রয়েছে। 

শনিবার রামেক হাসপাতালের ডেঙ্গু বিষয়ক মুখপাত্র ডা. শামীম আহমেদ এই তথ্য নিশ্চিত করেছেন। 

তিনি জানান, মারা যাওয়া অন্য রোগীদের মধ্যে রাজশাহীর ৪ জন, কুষ্টিয়ার ২ জন, পাবনার ১ জন, নাটোররের ১ জন রয়েছে। 

ডা. শামীম আরো জানান, এই ১৩ জনের মধ্যে ২ জন শিশু ও ১১ জন প্রাপ্তবয়স্ক। তাদের মধ্যে ৯ জন পুরুষ ও ৪ জন নারী। তিনি আরো জানান, মাসভিত্তিক মৃত্যুর তালিকা অনুযায়ী চলতি বছরের জানুয়ারি মাসে ২ জন, জুন মাসে ১ জন, আগস্ট মাসে ২ জন এবং চলতি সেপ্টেম্বর মাসেই ৮ জনের মৃত্যু হয়েছে।