শনিবার ২৬ সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ || ১১ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ || ১৩ রবিউস সানি ১৪৪৮ হিজরি
LIVE
শিরোনাম
ধ্বংসস্তূপের উপর দাঁড়িয়ে আজ একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হয়েছে : জেলা পরিষদ আয়োজিত জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা অনুষ্ঠানে জনপ্রশাসন প্রতিমন্ত্রী চাঁপাইনবাবগঞ্জ জেলা আইনশৃঙ্খলা কমিটির বিশেষ সভা চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ৯৬ জন চাঁপাইনবাবগঞ্জে একদিনে শ্বাসকষ্ট নিয়ে ১২ শিশু হাসপাতালে রামেকে চলতি বছরে মারা যাওয়া ১৩ ডেঙ্গু রোগীর ৫ জনই চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা চাঁপাইনবাবগঞ্জে এডিস মশা নিধনে অভিযান অব্যাহত চাঁপাইনবাবগঞ্জে বাল্যবিবাহ, ডেঙ্গু ও শিশুর প্রতি সহিংসতা বন্ধে সংলাপ চাঁপাইনবাবগঞ্জে যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের বিক্ষোভ পলশা মিস্ত্রিপাড়া জামে মসজিদ : ‘৪০ দিন’ নামাজ বাস্তবায়ন কর্মসূচির পুরস্কার বিতরণ
Printed on: September 26, 2026
September 26, 2026
চাঁপাইনবাবগঞ্জ সদর
চাঁপাইনবাবগঞ্জ সদর

চাঁপাইনবাবগঞ্জে এডিস মশা নিধনে অভিযান অব্যাহত

Published: September 26, 2026 at 01:45 PM
চাঁপাইনবাবগঞ্জে এডিস মশা নিধনে অভিযান অব্যাহত

চাঁপাইনবাবগঞ্জ জেলায় ডেঙ্গু প্রতিরোধে এডিস মশাসহ অন্যান্য মশা নিধনে অভিযান অব্যাহত রয়েছে। 

শনিবার জেলা প্রশাসনের প্রতি শনিবারের কর্মসূচির অংশ হিসেবে সদর উপজেলা ভূমি অফিসের সামনের ঝোপঝাড় পরিষ্কার করা হয়। এ কর্মসূচির উদ্বোধন করেন— জনপ্রশাসন ও খাদ্য মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. আব্দুল বারী এমপি। 

এসময় রাজশাহী বিভাগীয় কমিশনার মো. ইউসুফ আলী, জেলা প্রশাসক আবু ছালেহ মো. মুসা জঙ্গী, জেলা প্রশাসনের স্থানীয় সরকার শাখার উপপরিচালক ও চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার প্রশাসক উজ্জ্বল কুমার ঘোষ, সদর উপজেলা নির্বাহী অফিসার মারুফ আফজাল রাজন, চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার নির্বাহী কর্মকর্তা মামুন অর রশিদসহ অন্যরা উপস্থিত ছিলেন।

এসময় ফগার দিয়ে ধোঁয়া ও লার্ভিসাইট স্প্রে করা হয়। 

অন্যদিকে ইউনিয়ন পর্যায়েও এবার ডেঙ্গু নিধন অভিযান শুরু হয়েছে। সদর উপজেলার বালিয়াডাঙ্গা, ঝিলিম, গোবরাতলা, বারঘরিয়া, মহারাজপুর, রানীহাটি, সুন্দরপুর, নারায়ণপুর, ইসলামপুর, চরবাগডাঙ্গা, শাহজাহানপুর, দেবীনগর, আলাতুলি ও চর অনুপনগর ইউনিয়ন পরিষদের উদ্যোগে এই অভিযান পরিচালনা করা হয়। 

অভিযানগুলোতে উপজেলা প্রশাসন গঠিত কমিটির সদস্য হিসেবে সাংবাদিক, এনজিও প্রতিনিধি, সরকারি কর্মকর্তা ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সদস্যরা অংশগ্রহণ করেন।