শনিবার ২৬ সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ || ১১ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ || ১৩ রবিউস সানি ১৪৪৮ হিজরি
LIVE
শিরোনাম
ধ্বংসস্তূপের উপর দাঁড়িয়ে আজ একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হয়েছে : জেলা পরিষদ আয়োজিত জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা অনুষ্ঠানে জনপ্রশাসন প্রতিমন্ত্রী চাঁপাইনবাবগঞ্জ জেলা আইনশৃঙ্খলা কমিটির বিশেষ সভা চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ৯৬ জন চাঁপাইনবাবগঞ্জে একদিনে শ্বাসকষ্ট নিয়ে ১২ শিশু হাসপাতালে রামেকে চলতি বছরে মারা যাওয়া ১৩ ডেঙ্গু রোগীর ৫ জনই চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা চাঁপাইনবাবগঞ্জে এডিস মশা নিধনে অভিযান অব্যাহত চাঁপাইনবাবগঞ্জে বাল্যবিবাহ, ডেঙ্গু ও শিশুর প্রতি সহিংসতা বন্ধে সংলাপ চাঁপাইনবাবগঞ্জে যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের বিক্ষোভ পলশা মিস্ত্রিপাড়া জামে মসজিদ : ‘৪০ দিন’ নামাজ বাস্তবায়ন কর্মসূচির পুরস্কার বিতরণ
Printed on: September 26, 2026
September 26, 2026
চাঁপাইনবাবগঞ্জ সদর
চাঁপাইনবাবগঞ্জ সদর

চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ৯৬ জন

Published: September 26, 2026 at 02:02 PM
চাঁপাইনবাবগঞ্জে  ডেঙ্গু আক্রান্ত হয়ে   হাসপাতালে ভর্তি  ৯৬ জন

চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু পরিস্থিতির উন্নতি নেই। গত ২৪ ঘণ্টায় আক্রান্তের সংখ্যা কিছুটা কমলেও ভর্তি রোগীর সংখ্যা বৃদ্ধি পেয়েছে। গত শুক্রবার ভর্তি রোগী ৮০ জন থাকলেও গত ২৪ ঘণ্টায় ভর্তি রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৯৬ জনে। এই ৯৬ জনের মধ্যে ৬৬ জন পুরুষ ও ৩০ জন নারী রয়েছেন। 

এমন অবস্থায় জেলা ও উপজেলা প্রশাসন, জেলার পৌরসভা ও ইউনিয়ন পরিষদগুলো ডেঙ্গু নিধন অভিযান চালিয়ে যাচ্ছে। তবু নিয়ন্ত্রণে আনা যাচ্ছে না এডিস মশা। প্রতিদিন আক্রান্ত হচ্ছে মানুষ। 

চাঁপাইনবাবগঞ্জ জেলা সিভিল সার্জন কার্যালয় ও ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালের প্রতিদিনের প্রতিবেদনে  শনিবার জানানো হয়েছে, গত শুক্রবার সকাল ৮টা থেকে  শনিবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় নতুন করে আরো ২৭ জন ডেঙ্গু আক্রান্ত হয়েছেন। তাদের মধ্যে ২১ জন জটিল রোগীকে ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে এবং ৪ জনকে শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও ২ জনকে ভোলাহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

এই ২৭ জনের মধ্যে ২১ জন পুরুষ ও ৬ জন নারী রয়েছেন। অন্যদিকে একই সময়ে জেলা হাসপাতাল থেকে ৩ জন, গোমস্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে ১ জন, নাচোল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে ১ জন ও ভোলাহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে ১ জনসহ মোট ৬ জন রোগীকে ছাড়পত্র দেয়া হয়েছে। অন্যদিকে অবস্থার অবনতি হওয়ায় জেলা হাসপাতাল থেকে ৫ জন রোগীকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

ফলে বর্তমানে হাসপাতালগুলোতে ভর্তি রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৯৬ জনে। 

চলতি বছরের ১ জানুয়ারি থেকে এখন পর্যন্ত জেলায় মোট ডেঙ্গু আক্রান্ত হয়েছেন ১ হাজার ৬৮৭ জন। আর একই সময়ে জেলা হাসপাতালে ডেঙ্গুতে মৃত্যু হয়েছে একজনের।