শনিবার ২৬ সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ || ১১ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ || ১৩ রবিউস সানি ১৪৪৮ হিজরি
LIVE
শিরোনাম
ধ্বংসস্তূপের উপর দাঁড়িয়ে আজ একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হয়েছে : জেলা পরিষদ আয়োজিত জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা অনুষ্ঠানে জনপ্রশাসন প্রতিমন্ত্রী চাঁপাইনবাবগঞ্জ জেলা আইনশৃঙ্খলা কমিটির বিশেষ সভা চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ৯৬ জন চাঁপাইনবাবগঞ্জে একদিনে শ্বাসকষ্ট নিয়ে ১২ শিশু হাসপাতালে রামেকে চলতি বছরে মারা যাওয়া ১৩ ডেঙ্গু রোগীর ৫ জনই চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা চাঁপাইনবাবগঞ্জে এডিস মশা নিধনে অভিযান অব্যাহত চাঁপাইনবাবগঞ্জে বাল্যবিবাহ, ডেঙ্গু ও শিশুর প্রতি সহিংসতা বন্ধে সংলাপ চাঁপাইনবাবগঞ্জে যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের বিক্ষোভ পলশা মিস্ত্রিপাড়া জামে মসজিদ : ‘৪০ দিন’ নামাজ বাস্তবায়ন কর্মসূচির পুরস্কার বিতরণ
Printed on: September 26, 2026
September 26, 2026
চাঁপাইনবাবগঞ্জ সদর
চাঁপাইনবাবগঞ্জ সদর

চাঁপাইনবাবগঞ্জে একদিনে শ্বাসকষ্ট নিয়ে ১২ শিশু হাসপাতালে

Published: September 26, 2026 at 01:59 PM
চাঁপাইনবাবগঞ্জে একদিনে শ্বাসকষ্ট   নিয়ে ১২ শিশু   হাসপাতালে

চাঁপাইনবাবগঞ্জে গত ২৪ ঘণ্টায় শ্বাসকষ্টের তীব্র সংক্রমণ নিয়ে আরো ১২ জন শিশুকে ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। নতুন আক্রান্ত শিশুদের মধ্যে ৮ জন ছেলে ও ৪ জন কন্যাশিশু রয়েছে। 

শনিবার জেলা হাসপাতালের শ্বাসকষ্টবিষয়ক প্রতিদিনের প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। 

চিকিৎসকদের পরামর্শ হচ্ছে—এই আবহাওয়ায় সবচেয়ে বেশি কষ্ট হয় শিশুদের। গরমে ঘেমে গিয়ে শিশুদের ঠাণ্ডা লেগে নিউমোনিয়া হতে পারে। তাই এই গরমে শিশুদের সুস্থ রাখতে প্রয়োজন বাড়তি যত্ন। তুলনামূলক ঠাণ্ডা জায়গায় শিশুদের রাখতে হবে, বয়স অনুযায়ী তরল খাওয়ার খাওয়াতে হবে, ঘেমে গেলে গা মুছে দিতে হবে, হালকা সুতি জামাকাপড় পরাতে হবে, প্রখর রোদের মধ্যে খেলাধুলা থেকে বিরত রাখতে হবে।