বুধবার ২৩ সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ || ৮ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ || ১০ রবিউস সানি ১৪৪৮ হিজরি
LIVE
শিরোনাম
গোমস্তাপুরে আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা এবার রাজশাহীতে ডেঙ্গুতে মৃত্যু চাঁপাইনবাবগঞ্জের একজনের : জেলায় নতুন আক্রান্ত ৬৬ জন শিবগঞ্জে ৬টি চোরাই মোটরসাইকেল উদ্ধার, একজন আটক শিবগঞ্জে বন্যার্তদের মধ্যে চাল বিতরণ করলেন এমপি ড. কেরামত প্রতি কিলোমিটারে ১৭ পয়সা বাস ভাড়া বাড়ানোর সিদ্ধান্ত জাতিসংঘ মহাসচিবের স্বাগত প্রাতরাশে অংশ নিলেন প্রধানমন্ত্রী বিশ্বমঞ্চে গণমানুষের অধিকার প্রতিষ্ঠা ও অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের বার্তা দেবেন প্রধানমন্ত্রী চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে করণীয় ফিফা সংস্কারের প্রস্তাব দিলেন ইনফান্তিনো আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেন মার্ক উড
Printed on: September 23, 2026
April 27, 2026
লাইফস্টাইল
লাইফস্টাইল

দ্রুত চুল শুকানোর কিছু টিপস

Published: April 27, 2026 at 04:45 PM
দ্রুত চুল শুকানোর কিছু টিপস

কোথাও যাওয়ার আগে গোসল করলে সমস্যা হয় চুল শুকানোর বেলায়।  আর তাড়া থাকলে তো কথাই নেই। ভেজা চুল নিয়ে কী করবেন ঠিক ঠাওর করতে পারেন না। ছোট চুল অপেক্ষাকৃত দ্রুত শুকিয়ে যায় বলে সমস্যা খানিকটা কম থাকলেও লম্বা চুল হলেই বিপদ। তবে কয়েকটি টিপস মানতে পারলে যেকোনো সময় দ্রুত ভেজা চুল শুকিয়ে নিতে পারবেন। কিছু টিপস মেনে খুব সহজেই এই সমস্যার প্রতিকার পেতে পারেন। এ বিষয়ে পরামর্শ দিয়েছেন শোভন মেকওভারের রূপ বিশেষজ্ঞ শোভন সাহা আর লিখেছেন মোনালিসা মেহরিন। স্বাস্থ্যোজ্জ্বল চুল দ্রুত শুকিয়ে যায়। রুক্ষ অস্বাস্থ্যকর চুল শুকাতে সময় লাগে। আবার চুল শুকাতে সময় লাগলে সেটি আরো খারাপ হতে শুরু করে। তাই চুলের যতœ নেওয়াটা আগে দরকার। চুল শুকানোর সময় অনেকেই কিছু ভুল করে থাকেন। সেগুলো এড়তে পারলে চুল ভালো থাকবে।


১. গোসলের পর চুল শুকাতে গামছা বা তোয়ালে মাথায় জড়িয়ে নেওয়া খুব পরিচিত একটা দৃশ্য। এতে চুল শুকাতে বেশ সময় লাগে। দ্রুত চুল শুকাতে চাইলে সাধারণ তোয়ালে বা গামছার বদলে মাথায় পেপার তোয়ালে পেঁচিয়ে নিতে পারেন। দেখবেন পাঁচ মিনিটেই চুল শুকিয়ে ঝরঝরে হয়ে উঠবে।


২. চুলের পুষ্টির জন্য সিরাম ব্যবহার করেন অনেকেই। অ্যাপ্লাই করেন। কিন্তু অনেকেই হয়তো জানেন না, চুল তাড়াতাড়ি এবং ভালো করে শুকিয়ে নেওয়ার জন্য চুলে হেয়ার সিরাম অ্যাপ্লাই করাটাও বেশ কার্যকর। এর ফলে চুলের জট খুব সহজেই ছেড়ে যায়। চুলের ভেতরে ভালো করে বাতাস চলাচল করতে পারে। ফলে চুল শুকিয়ে যায় তাড়াতাড়ি। তাই চুল তাড়াতাড়ি শুকনা করার জন্য চুলের জট আগে ছাড়িয়ে নিন।


৩. চুল দ্রুত শুকানোর জন্য সবার আগে চুলের গোড়া শুকিয়ে নেওয়া প্রয়োজন। কারণ চুলের গোড়ায় বসে থাকা জল শুকাতে অনেকটা সময় লাগে। এর জন্য চুলের গোড়ার জল ভালো করে শুকিয়ে নিন। তার জন্য পাখার নিচে বসুন। বাড়তি টেবিল ফ্যান থাকলে আরো ভালো। পাখার হাওয়ার সামনে চুল রেখে আঙুল দিয়ে চুলের গোড়াগুলো আলতো করে বিলি কাটতে থাকুন। এর ফলে চুলের গোড়ায় সরাসরি হাওয়া ঢ়ুকবে। গোড়া তাড়াতাড়ি শুকালে বাকি চুল শুকাতে বেশি সময় লাগবে না।


৪. ড্রায়ারে চুলের ক্ষতি করে ঠিকই। কিন্তু একান্তই যদি হেয়ার ড্রায়ার ব্যবহার করতে হয়, তাহলে খেয়াল রাখতে হবে যাতে ড্রায়ারটি কমপক্ষে ১৮০০ ওয়াটের হয়। এর চেয়ে কম ওয়াটের হলে প্রডাক্টের মান মোটেও ভালো হয় না। এতে দ্রুত চুল শুকানো সম্ভব তো হয়ই না, বরং চুল ড্রাই হয়ে যায়।